চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির নতুন চুক্তি নিয়ে উদ্বেগ বাড়ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ পূর্বাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

সতীর্থ নেইমারের দাবি, ক্লাবের নতুন চুক্তিতে তাড়াতাড়িই সই করবেন লিওনেল মেসি। কিন্তু বার্সেলোনা কর্মকর্তারা কি রাজি করাতে পারবেন তাকে? ক্যাম্প ন্যু’তে তার ১২ বছরের ফুটবলজীবনে এই প্রথমবার মেসিকে ধরে রাখার বিষয়ে প্রবল অস্বস্তিতে ক্লাব।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, আয়কর বিতর্কে জেরবার মেসি নতুন চুক্তিতে সই করার প্রস্তাব গ্রহণ করবেন কি না, ভেবে দেখছেন। তারপর থেকে দুই পক্ষের বিভিন্ন সময়ে আলোচনা থেকে উঠে আসেনি কোনও সমাধানসূত্র। যা উৎকণ্ঠা আরও বাড়িয়েছে ক্লাব কর্তকর্তাদের।

গত সপ্তাহে বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমিউ দাবি করেছিলেন, মেসি তাদের ক্লাবেই থাকবেন এবং তারা লিও’কে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসাবে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু তার সেই দাবির সঙ্গে বাস্তবের মিল পাওয়া যায়নি।

Banglabid

শনিবার মাদ্রিদভিক্তিক প্রভাবশালী ক্রীড়া দৈনিক মার্কা দাবি করেছে, মেসির সঙ্গে মুখোমুখি বসে নতুন চুক্তি নিয়ে কোনও আলোচনাই শুরু করেননি বার্সা কর্মকর্তারা। মেসি আর্জেন্টিনায় ফিরে যাওয়ার পর বার্তোমিউ নিজে দু’একবার তার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন। ওই পত্রিকার দাবি, আলোচনা খুব ফলপ্রসূ হয়নি।

সংবাদমাধ্যমে দাবি, মেসি নাকি ক্লাব কর্মকর্তাদের কাছে বিশাল অঙ্কের অর্থ দাবি করেছেন। তার দাবি, সপ্তাহে ৮ মিলিয়ন পাউন্ড(বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা)। এই টাকা দিতে ক্লাব রাজি থাকলে তিনি নতুন চুক্তিতে সই করবেন।

অঙ্কের কথা শুনে চমকে উঠেছে ক্লাব। ইতিমধ্যে মেসির জন্য বিশাল অর্থের ঝুলি নিয়ে অপেক্ষায় রয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। আগ্রহী চেলসি এবং প্যারিস সেইন্ট জার্মেইনও(পিএসজি)। ওত পেতে বসে আছে চীনা প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাবও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া, পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’, মৃত্যুর আগে শেষ ভয়েস মেসেজ

আগস্ট ১০, ২০২৬

বরিশাল বোর্ডে এবার পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT