চলতি বছরের জানুয়ারিতে একবার যেমন ঘটনা ঘটেছিল। বছরের শেষ মাসেও তেমনটি ঘটল। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির একটি ভাস্কর্য ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে হামলা চালিয়ে ভাস্কর্যটি ভাংচুর করে সেটার উভয় পা-ই সরিয়ে নিয়েছে কে বা কারা।
২০১৬’র ২৮ জুন দেশের ফুটবল নায়কের ভাস্কর্যটি স্থাপন করা হয়। দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের ওই ভাস্কর্যটি দ্বিতীয়বার মত ভাংচুরের শিকার হল। এই ঘৃর্ণিত কাজটি কারা করেছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ।
স্থপতি কার্লোস বেনভাইডসের পরিকল্পনায় তৈরি ভাঙা ভাস্কর্যটি দেশটির স্থাপত্য ও আর্টস বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
বুয়েন্স আয়ার্সের প্যাসেফো দে লাস গ্লরিসে আর্জেন্টিনীয় ক্রীড়াঙ্গনের অনেক সুপারস্টারের ভাস্কর্য প্রদর্শন করে, যার মধ্যে রয়েছেন বাস্কেটবল খেলোয়াড় ম্যানু গিনাবিলি, সাবেক রাগবি তারকা হুগো পোর্ট, লুসিআন আমির, হকি তারকা রবার্তো ডি ভিনচেনোও, প্যাসাকিউল পেরেজ, গলফার জুয়ান ম্যানুয়েল ফাংগিও। এছাড়া বক্সিং এবং ফর্মুলা ওয়ানের তারকাদের ভাস্কর্যও সেখানে রয়েছে।

২০১৮ সালের যুব অলিম্পিক গেমসের আয়োজক বুয়েন্স আয়ার্সের প্রস্তুতির অংশ হিসেবে এই এলাকাটিকে গুরুত্বপূর্ণ ধরে পুনর্বিন্যাস্ত করা হয়েছে।








