চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির জোড়া গোল, এমবাপের এক, স্বস্তি পিএসজির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

আরবি লেইপজিগ প্যারিসে খেলতে এসে ভালোই আক্রমণ জমাল। দুটি গোলও আদায় করে নিয়েছে। লিওনেল মেসির জোড়া গোল আর কাইলিয়ান এমবাপের একটির সামনে অবশ্য পয়েন্ট তোলা হয়নি তাদের। স্বস্তির জয়ে মাঠ ছেড়েছে পিএসজি।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে মঙ্গলবার রাতে লেইপজিগের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছে পিএসজি। গ্রুপ এ-তে শীর্ষে উঠে গেছে লা প্যারিসিয়ানরা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট তাদের।

সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দুইয়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি, তিনে ৪ পয়েন্টের ক্লাব ব্রুগে ও তলানির লেইপজিগের খাতা শূন্য।

ম্যাচের নবম মিনিটেই স্বাগতিকদের লিড এনে দেন এমবাপে। অতিথিরা তখন মূহমূহ আক্রমণ শানিয়ে গোল আদায় করতে পারছিল না। পিছিয়ে পড়ে ২৮ মিনিটে সমতা টানে লেইপজিগ। অ্যাঞ্জেলিনোর বাড়ানো বলে গোল করেন সিলভা।

সমতায় থেকে মধ্যবিরতির পর ফিরে এগিয়ে যায় লেইপজিগ। ম্যাচের ৫৭ মিনিটে বলের যোগানদাতা ছিলেন সেই অ্যাঞ্জেলিনো। এবার গোল আদায় করে নেন মুকিয়েলে।

পিএসজির তখন অস্বস্তি। যা কাটিয়ে দিতে সাত মিনিটের ব্যবধানে জোড়া গোলে নায়ক বনে যান মেসি। প্রথমে ৬৭ মিনিটে আলতো টোকায় সমতায় ফেরান দলকে, পরে ৭৪ মিনিটে সফল স্পটকিকে এনে দেন লিড।

Reneta

পিএসজি আরও একটি গোল পেতে পারত। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও নিজে পেনাল্টি নেননি মেসি। সুযোগ দেন এমবাপেকে। স্পটকিকে এসে জাল খুঁজে নিতে পারেননি এমবাপে, উড়িয়ে মারেন। তাতে যদিও কোচ মাউরিসিও পচেত্তিনোর মুখের হাসি ম্লান হয়নি।

একই গ্রুপের আরেক ম্যাচে ক্লাব ব্রুগের মাঠ থেকে ১-৫ ব্যবধানে জিতে এসেছে ম্যানসিটি। ৩০ মিনিটে ক্যানসেলো, ৪৩ মিনিটে স্পটকিকে মাহারেজ, ৫৩ মিনিটে ওয়ালকার, ৬৭ মিনিটে পালমার ও ৮৪ মিনিটে ফের জাল খুঁজে নেন মাহারেজ। স্বাগতিকদের সান্ত্বনার গোলটি ৮১ মিনিটে আসেভানাকেনের মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগ-২০২১পচেত্তিনোপিএসজিমেসিম্যানসিটিলিড স্পোর্টসলেইপজিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT