চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির জোড়া গোলের সঙ্গে সুয়ারেজ-গোমেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে রূপকথা লেখা এক জয়ের পর স্প্যানিশ লিগে হোঁচট। সেটি কাটিয়ে উঠতেও সময় নিল না বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া ম্যাজিকে রোববার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-২ গোলে জিতেছে লুইস এনরিকের দল।

ন্যু ক্যাম্পে মেসির জোড়া গোলের সঙ্গে বার্সেলোনার হয়ে একটি করে গোল করেছেন লুইস সুয়ারেজ ও আন্দ্রে গোমেজ।

ম্যাচের ১৫ মিনিটে সুযোগ হাতছাড়ার মধ্য দিয়ে এগোতে থাকে বার্সেলোনা। ১৭ মিনিটে মেসির অসাধারণ একটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। ২০ মিনিটে মিডফিল্ডার কার্লো সোলেরের আক্রমণ বার্সা গোলরক্ষক ঠেকিয়ে দিলে এগিয়ে যাওয়া হয়নি অতিথিদেরও।

অবশ্য ভ্যালেন্সিয়াই প্রথম এগিয়ে যায়। ২৯ মিনিটে ডেনিয়েল পারেহোর কর্নার থেকে বল পেয়ে হেডে আন্দ্রে টের স্টেগেনকে বোকা বানান ডিফেন্ডার ইলিয়াকুয়িম মানগালা। এরপরই হুশ ফেরে বার্সার।

ম্যাচের ৩৫ মিনিটে নেইমারের থ্রু থেকে বল পেয়ে কোনাকুনি শটে সমতা ফেরান সুয়ারেজ। মধ্যবিরতির আগে আরো দুটি সহজ সুযোগ নষ্ট করেন এই উরুগুইয়ান স্ট্রাইকার।

সুয়ারেজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডে মানগালাকে মাঠ ছাড়তে হয় ম্যাচের ৪৪ মিনিটে। সুযোগে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন মেসি। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়েই আবারো সমতা ফেরায় অতিথিরা। বার্সার সাবেক তারকা মুনির এল হাদ্দাদি এদিন ভ্যালেন্সিয়াকে সমতা ফেরানো গোলের পর অবশ্য ন্যু ক্যাম্পের দর্শকদের সামনে একটুও উল্লাস করেননি।

Reneta

বিরতির পর আগের জায়গা থেকেই শুরু করে বার্সা। ৫২ মিনিটে কর্নার থেকে আসা বলকে দিক পরিবর্তন করিয়ে দিয়েছিলেন মাশ্চেরানো। তা থেকে বুলেট গতির এক শটে আবারো বার্সাকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। চলতি মৌসুমে লিগে এটি মেসির ২৫তম গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১তম।

পরের আট মিনিটে প্রথমে মেসির পাসে বল পেয়ে সুয়ারেজ সুযোগ নষ্ট করলে এবং পরে নেইমারের দুর্দান্ত ফ্রি-কিক পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়লে সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের। ম্যাচের ৮৯ মিনিটে নেইমারের বাড়ানো বলে পর্তুগালের মিডফিল্ডার গোমেজ গোল করলে শেষ পর্যন্ত বড় জয়ই নিশ্চিত হয় বার্সার।

এই জয়ে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় এসে পৌঁছেছে মিজারুল কায়েসের মরদেহ

পরবর্তী

কক্সবাজার থেকে ২ মিয়ানমার নাগরিকসহ ৬ মানব পাচারকারী আটক

পরবর্তী

কক্সবাজার থেকে ২ মিয়ানমার নাগরিকসহ ৬ মানব পাচারকারী আটক

প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান

জিল্লুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT