চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির চেয়েও বেশি বেতনে চুক্তি করলেন রোনালদো

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১২:৫৫ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

আরো পাঁচ বছর রিয়াল মাদ্রিদেই থাকছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

ঠিক কি পরিমাণ অর্থের বিনিময়ে রিয়াল সিআর সেভেনের সঙ্গে চুক্তি নবায়ন করেছে তা জানা যায়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, সপ্তাহে ৭ লাখ ১০ হাজার ইউরো পাবেন রোনালদো। যেখানে বার্সেলোনার তারকা লিওলেন মেসি পান সাড়ে ৬ লাখ ইউরো।

সোমবার সানতিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেনতিনো পেরেজের উপস্থিতিতে এ চুক্তি সাক্ষর হয়। এসময়ে দলের তারকা খেলোয়াড় গ্যারেথ বেল, লুকা মোদ্রিচ, টনি ক্রুসদের সাথেও চুক্তি নবায়ন করে।

যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফোর্বসের জরিপ অনুযায়ী রোনালদো ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে দামী ক্রীড়াবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেবার পরে আট মৌসুমে ৩৬০ ম্যাচে এ পর্যন্ত ৩৭১টি গোল করে রেকর্ড গড়েছেন রোনালদো।ronaldo

মাদ্রিদে যোগ দেবার পরে ব্যক্তিগত অর্জন হিসেবে ২০১৩ ও ২০১৪ সালে দু’বার ব্যালন ডি’অর জয় করেছেন। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে আটটি শিরোপা জয় করেছেন। সবচেয়ে স্মরণীয় হলো ২০১৪ চ্যাম্পিয়নস লীগের ফাইনালে এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনালে গোল করে রিয়ালকে ১২ বছরের অপেক্ষা শেষে ১০ম ইউরোপীয়ান শিরোপা উপহার দিয়েছেন।

চলতি বছর মে মাসে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে এ্যাথলেটিকোর বিপক্ষে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেছিলেন। হোসে মরিনহোর অধীনে তিনি একমাত্র লা লিগা শিরোপা জয় করেছিলেন ২০১১-১২ মৌসুমে।

Reneta

তবে আন্তর্জাতিক ভাবে নিজ দেশ পর্তুগালকে ২০১৬ ইউরো শিরোপা উপহার দেয়া ছিলো রোনালদো ক্যারিয়ারে অনন্য এক অর্জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT