চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির কোলে পলিথিনের জার্সি পরা ছোট্ট মুর্তজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

স্বপ্নের তারকার সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সহজাত। অনেক সময় সেই আকাঙ্ক্ষা আক্ষরিকভাবে পূরণ করা সম্ভভবও হয় না। তাই প্রিয় তারকার প্রতি অনেকে ভালাবাসা প্রকাশ করেন বিভিন্নভাবে। তাদেরই একজন ৬ বছর বয়সী মুর্তজা আহমাদি।

তিনি পেয়েছেন তার প্রিয় তারকার সান্নিধ্য। নায়ক লিওনেল মেসির নাম লেখা পলিথিনে তৈরি আর্জেন্টিনার দলের একটি জার্সি পড়ে খেলতে নেমেছিলো সে। জানুয়ারিতে সেই ছবি বিশ্বজুড়েই আলোড়ন তুলে দেয়। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের এই ফুটবল প্রেমী শিশুটিও বনে যান তারকা।

সেই ছবিটিই তার জীবনের এ অসাধারণ দিনকে সম্ভব করেছে। ফুটবল জাদুকর মেসির সাথে যে সময় কাটানোর সুযোগ পেয়েছে সে। শুধু তাই নয়, মেসির কোলে চড়ে তার জীবনের সেরা স্মৃতিটাও সংরক্ষিত হয়ে গেছে গণমাধ্যমে।

নীল প্লাস্টিক ব্যাগ দিয়ে বানানো মেসির ১০ নাম্বার জার্সি পড়া সেই দুরন্ত শিশুটি এর আগে পেয়েছিলো বার্সেলোনা তারকার সই করা টি শার্ট। তবে এবার কাতারের দোহায় আর্জেন্টাইন তারকার সাথে তার দেখা হয়ে গেলো। আল আহলির সাথে প্রীতি ফুটবল খেলতে বার্সেলোনা এখন দোহায়। ফুটবল বিশ্বকাপ আয়োজক কমিটির পক্ষ থেকে স্বপ্ন বাস্তবায়নের এই অসাধারণ গল্পটি নিশ্চিত করা হয়।

“বিশ্ব যে ছবিটি দেখতে চায়” বলে মঙ্গলবার টুইট করে সুপ্রিম কমিটি। লিখে,“ছয় বছর বয়সী শিশু, যে তার নায়ক মেসির দেখা পাওয়ার স্বপ্ন দেখতো, অবশেষে সত্য হলো।”

আফগানিস্তানের পূর্বাঞ্চলিয় প্রদেশ গজনির জাঘোরিতে থাকতো আহমাদিরা। হুমকির মুখে যুদ্ধবিধ্বস্ত দেশটি ছাড়তে তারা বাধ্য হয়। মে মাসে পালিয়ে পাকিস্তানে চলে আসে তারা।

ট্যাগ: লিউনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তেল কোম্পানি মবিলের সিইও হচ্ছেন মার্কিন পররাষ্টমন্ত্রী

পরবর্তী

আইএস’র বিরুদ্ধে যুদ্ধ করে দেশে ফিরেই বিপাকে ডেনিশ তরুণী

পরবর্তী

আইএস’র বিরুদ্ধে যুদ্ধ করে দেশে ফিরেই বিপাকে ডেনিশ তরুণী

পর্নো সাইটের মতো অনলাইনের ভুয়া সংবাদ নিয়েও ভাবতে হবে

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT