চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোল হজম করা গোলরক্ষকরা পেলেন ‘সান্ত্বনা’র বিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

সান্ত্বনা পুরস্কার বলে একটা কথা আছে, কোনো এক প্রতিযোগিতায় অংশ নিয়ে একটিও পুরস্কার জিততে না পারা অংশগ্রহণকারীকে কিছু একটা দিয়ে উৎসাহিত করা হয়, যেন সেই প্রতিযোগী পরেরবার অংশগ্রহণে আগ্রহ দেখান। ঠিক যেন এ কাজটাই করেছে লিওনেল মেসির স্পন্সর প্রতিষ্ঠান বাডওয়েজার। বার্সেলোনার জার্সি গায়ে মেসির কাছে যত গোল খেয়েছেন গোলরক্ষকরা, তাদের প্রত্যেককে গোলপ্রতি একটি করে বিশেষ বিয়ার পাঠিয়ে দিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

গত মঙ্গলবার রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে বার্সেলোনার জার্সি গায়ে ৬৪৪তম গোলটি করেন লিওনেল মেসি। সেই গোলে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সান্তোসের হয়ে করা এক ক্লাবে সর্বোচ্চ ৬৪৩ গোলের কীর্তি ছাপিয়ে যান আর্জেন্টাইন সুপারস্টার।

বার্সা মহাতারকার অবিশ্বাস্য এই কীর্তিকে নিজেদের পন্থায় স্মরণীয় করে রেখেছে বাডওয়েজার। মেসির কাছে ৬৪৪ গোল হজম করা গোলরক্ষকদের কাছে গোলপ্রতি একটি করে বিয়ার তো পাঠানো হয়েছেই, সঙ্গে বোতলের গায়ে উল্লেখ করে দেয়া হয়েছে যে কত নাম্বার গোলটি হজম করেছেন। প্রতিটি বোতলে আছে ৬৪৪ গোল খাওয়া প্রতিটা আলাদা আলাদা গোলরক্ষকের নাম, সময়, তারিখ এবং গোলের বর্ণনা।

বার্সেলোনার জার্সিতে মেসির কাছে গোল খেয়েছেন এখন পর্যন্ত ১৬০ জন গোলরক্ষক। ইতোমধ্যেই ১৬০ জন গোলরক্ষককে বিয়ারের বোতল পাঠিয়ে দেয়া হয়েছে।

সবচেয়ে বেশি বিয়ার পেয়েছেন ডিয়েগো আলভেস। ভ্যালেন্সিয়ার সাবেক ব্রাজিলিয়ান গোলরক্ষকের দেয়াল ভেদ করে ১৭ ম্যাচে ২১ গোল দিয়েছেন মেসি। তাই ডিয়েগো আলভেস পাবেন ২১টা বিয়ারের বোতল।

১৮টি বোতল পেয়েছেন গোর্কা ইরাইজোজ। আর মেসির এল ক্ল্যাসিকো প্রতিদ্বন্দ্বী ইকার ক্যাসিয়াসের জন্য থাকছে ১৭টি বিয়ার।

Reneta

মেসির কাছে ২ গোল হজম করতে হয়েছে জুভেন্টাসের ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে। তিনি পেয়েছেন ২ বোতল বিয়ার। বিশেষ সেই দুটি বোতলের ছবি টুইটারে পোস্ট করে বুফন লিখেছেন, ‘বিয়ারের জন্য ধন্যবাদ। আমি একে প্রশংসা হিসেবেই নিচ্ছি। অনেক বছর ধরে আমাদের দারুণ সব লড়াই হয়েছে। ৬৪৪ গোলের কীর্তির জন্য তোমায় অভিনন্দন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT