চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির আকাশছোঁয়া বেতনে রোনালদোর ‘মন খারাপ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে বসে আছেন, হতাশাবোধ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝুলে থাকা চুক্তিতে খোঁচা মেরে আরও চার মৌসুমের জন্য বার্সেলোনার হয়ে গেছেন লিওনেল মেসি। সেই খুশিতে দলের সেরা তারকার ব্যাংক ব্যালেন্স ফুলিয়ে ফাঁপিয়ে দেয়ার দায়িত্ব নিয়েছে ক্লাব বার্সা। তাতে মেসিও খুশি, সন্তুষ্ট ক্লাবও। কিন্তু একজন নাকি এই চুক্তিতে খুশি হতে পারছেন না। স্প্যানিশ সংবাদ মাধ্যম ডিয়ারিও গোলের দাবি, চিরপ্রতিদ্বন্দ্বীর আকাশছোঁয়া পারিশ্রমিকে নিজেকে বঞ্চিত ভাবছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

নতুন চুক্তিতে ক্লাবের কাছ থেকে শুধু বেতন হিসেবেই সাপ্তাহিক ৬ লাখ ৪০ হাজার ইউরো পাবেন মেসি। সঙ্গে আনুষঙ্গিক সুযোগ সুবিধা তো থাকছেই।

অন্যপ্রান্তে রিয়াল মাদ্রিদে রোনালদোর সাপ্তাহিক বেতন ৪ লাখ ইউরো। মেসিতো বটেই, চলতি মৌসুমে পিএসজিতে পাড়ি জমানো নেইমারও পারিশ্রমিকে অনেকাংশে এগিয়ে আছেন পর্তুগিজ তারকার চেয়ে।

মাঠে, এমনকি মাঠের বাইরেও সবসময় মেসিকে টপকে যাওয়ার প্রবল ইচ্ছা কাজ করে রোনালদোর মাঝে। দুজনের ব্যক্তিগত সম্পর্কও বেশ শীতল। চারবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে রোনালদোকে ছুঁয়ে ফেলা মেসি নিজেই যেমন বলেছেন তারা হয়ত কোনদিন একে অপরের বন্ধু হতে পারবেন না!

ক্লাবকে টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। নিজেও জিতেছেন টানা দুবার বর্ষসেরার খেতাব। বেতন-ভাতার হিসেবে তো রোনালদোরই এগিয়ে থাকার কথা! অথচ এগিয়ে মেসি-নেইমার! যার কারণে বর্তমান ক্লাবের উপর বেশ মন খারাপ রোনালদো।

ডিয়ারিও গোল জানাচ্ছে, ক্লাবের ওপর খেপে থাকা রোনালদো দল খুঁজছেন। সুযোগ বুঝে সিআর সেভেনের এজেন্ট হোর্হে মেন্ডেজের সঙ্গে কথাও নাকি সেরে নিয়েছে পিএসজি। নেইমার-এমবাপেকে নিয়ে সাজানো দলে রোনালদোকেও অন্তর্ভুক্ত করার ইচ্ছাটা বেশ অনেকদিন ধরেই প্যারিসের ক্লাবটির।

Reneta

তবে চাইলেই প্যারিসে চলে যাচ্ছেন না রোনালদো। খবর, মন খারাপ করেও মাঠে সেরাটা ঢেলে দিচ্ছেন, আর অপেক্ষায় আছেন ক্লাব নতুন কোন চুক্তি প্রস্তাব করে কিনা সেটার জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থর তারকা ক্রিস হেমসওয়ার্থের পছন্দ নারিকেল তেল

পরবর্তী

গণমাধ্যম আইনে রাশিয়ার পাল্টা পদক্ষেপ

পরবর্তী
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ছবি ইউরোপীয় ইউনিয়নের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যম আইনে রাশিয়ার পাল্টা পদক্ষেপ

লালন সাঁইয়ের ডেরায় ১৩ বছর

লালন সাঁইয়ের ডেরায় ১৩ বছর

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT