চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিডোনিয়ার নাম পরিবর্তনে চুক্তি সই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ন ১৭, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A

মেসিডোনিয়া নাম নিয়ে কয়েক দশক ধরে চলে আসা বিতর্কের নিরসনে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে গ্রিস ও মেসিডোনিয়া। দেশ দুটির মধ্যকার এই চুক্তির মাধ্যমে গ্রিসের প্রতিবেশি দেশটির নতুন নাম হবে রিপাবলিক অব নর্থ মেসিডোনিয়া।

মেসিডোনিয়ার নাম পরিবর্তনের এই চুক্তিতে স্বাক্ষর করেছেন গ্রিস ও মেসিডোনিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রী। এসময় সেখানে উপস্থিত ছিলেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস এবং মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী জোরান জায়েভ।

এ চুক্তি সই অনুষ্ঠান হয় মেসিডোনিয়া ও আলবেনিয়া সীমান্তের পাশে উত্তর গ্রিসের প্রেসপাতে।

গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস এই চুক্তি স্বাক্ষরকে গ্রিসের জনগণের জন্য সাহসী, ঐতিহাসিক এবং প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন।

বলকান রাষ্ট্রের দেশ দু’টি প্রায় তিন দশক ধরে মেসিডোনিয়ার নাম নিয়ে আলোচনা করছে। নাম পরিবর্তনের চুক্তি হলেও এখনও উভয় দেশের সংসদের অনুমতি প্রয়োজন। এছাড়াও মেসিডোনিয়ায় একটি গণভোটেরও প্রয়োজন রয়েছে।

এর আগে শুক্রবার গ্রিস সরকারের কর্মকর্তারা জানান, গ্রিস সরকার ও মেসিডোনিয়া নাম পরিবর্তনের চুক্তিতে সই করবে।

Reneta

গ্রিসের উত্তরের দেশ মেসিডোনিয়া, যা সাবেক যুগোশ্লাভিয়া নামে পরিচিত। দেশটির বিপক্ষে মেসিডোনিয়া নাম ব্যবহারের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। গ্রিসের একটি প্রদেশের নামও মেসিডোনিয়া।

তিন দশক ধরে আলোচনার পর এই চুক্তি সই করলো দেশ দু’টি। চুক্তিতে নর্থ মেসিডোনিয়া নাম রাখার পাশাপাশি জাতীয়তা, ভাষা, সীমান্ত, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার বিষয়গুলো উল্লেখ থাকছে।

১৯৯১ সালে স্বাধীন হওয়ার পর থেকে মেসিডোনিয়ার সঙ্গে গ্রিসের নাম নিয়ে বিবাদ চলছিল। দীর্ঘ ২৭ বছরের বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে ১৩ জুন ঐতিহাসিক সমঝোতায় পৌঁছায় দেশ দুটি।

যখন যুগোস্লাভিয়া ভেঙে যায় তখন একটি অংশ নিজেদের নাম রাখে মেসিডোনিয়া। কিন্তু এর দক্ষিণের প্রতিবেশী দেশ গ্রিস তাতে আপত্তি জানায়। কারণ, গ্রিসেও মেসিডোনিয়া নামের একটি অঞ্চল রয়েছে। দুটি দেশের পক্ষ থেকেই মেসিডোনিয়া নামটি তাদের বলে দাবি করা হয়।

গ্রিসের উত্তরাঞ্চলীয় একটি রাজ্যের নাম মেসিডোনিয়া। আবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রতিবেশীর নামও মেসিডোনিয়া। গ্রিকদের দাবি, মেসিডোনিয়া নামটি শুধুই তাদের। এ নামে অন্য কোনো দেশ হতে পারে না।

এর আগে নাম নিয়ে বিবাদের জেরে মেসিডোনিয়ার ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য হওয়ার ক্ষেত্রে ভেটো দিয়ে আসছিলো গ্রিস।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রিস
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT