চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ‘সাধারণের কাতারে’ নামিয়ে এনেছে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বার্সেলোনার ফুটবলার মেসি, মুখে হাসি, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে এক অভূতপূর্ব দৃশ্য দেখেছে সান্তিয়াগো বার্নাব্যুর সমর্থকরা। পুরো মাঠ জুড়ে দৌড়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি! আর্জেন্টিনার জার্সি গায়ে এই দৃশ্য নতুন কিছু না হলেও বার্সার হয়ে মেসির এমন দৌড় যে বড্ড বেমানান। আর এতেই উঠেছে ‘গেল গেল’ রব।  আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি মেসির খেলায় ‘বাঁহাত’ ঢুকিয়ে তাকে সাধারণের কাতারে নামিয়ে এনেছে বার্সা।

বার্সার হয়ে ক্যারিয়ারের শুরুতেই পেয়েছেন জাভি-ইনিয়েস্তাদের মতো মাঝমাঠের জাদুকরদের। মেসির আজকের মেসি হয়ে ওঠার পেছনে এই দুজনের অবদানটাও কম নয়।

সময় গড়িয়েছে অনেক। বয়সের সঙ্গে পড়তি ফর্মের কারণে বার্সা ছেড়ে কাতারে পাড়ি জমিয়েছেন জাভি। কাতালান দলে থাকলেও ইনিয়েস্তা আছেন নিজের ছায়া হয়ে। চোটের কারণে গত মৌসুমের পুরোটা সময় তাকে দলে পায়নি বার্সা। ছিলেন না স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগেও। তাই সেই ম্যাচে নিজের মূল দায়িত্ব গোল করা ছেড়ে মাঝমাঠে নেমে যেতে হয়েছে মেসিকে।

Banglabid

মধ্যমাঠে জাভি-ইনিয়েস্তার ভূমিকায় অবতীর্ণ হয়ে ত্রিমুখী দায়িত্ব পালন করতে হচ্ছে মেসিকে। ইংলিশ গণমাধ্যম স্কাই স্পোর্টসের বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্যই। তাদের দাবি গোল করানো বাদ রেখে মেসিকে জাভি-ইনিয়েস্তার ভূমিকায় অবতীর্ণ করাটা ছিল বার্সা কোচ ভালভার্দের একটি ভুল সিদ্ধান্ত।

আর্জেন্টিনার জার্সি গায়ে মধ্যমাঠে খেলতে হয় বলেই আলবিসিলিস্তাদের হয়ে নাকি সাফল্য পান না মেসি। স্কাই স্পোর্টসের বিশ্লেষণ দাবি করছে এমনটাই। ইনিয়েস্তার জায়গায় যদি খেলতে হয়ে মেসিকে তাহলে বার্সা তাদের সোনার ডিম পাড়া হাঁসটাকে গলা টিপে মেরে ফেলতে পারে বলেও হুঁশিয়ারি ইংলিশ গণমাধ্যমটির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় ইয়ারবাড ব্যবহারে নীরবে কমতে পারে শ্রবণশক্তি

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে একাদশ সাজানো কতটা ‘কঠিন’ ছিল, জানালেন কামিন্স

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT