চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ম্লান করা ফর্ম নিয়ে রোনালদোর ডেরায় নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে রোনালদোদের মাঠে আসার আগে মেসিকে ছাপিয়ে যাওয়া ফর্মে ফুটছেন নেইমার। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ম্যাচপ্রতি যত পাস খেলছেন যত গোল করছেন তাতে শুধু মেসি নন, বুট তুলে রাখা অনেক কিংবদন্তিরও হিংসা হতে পারে।

বুধবার বাংলাদেশ সময় রাত ১.৪৫ মিনিটে প্যারিসের জায়ান্টদের নিজ মাঠে আতিথ্য দেবে লস ব্লাঙ্কোসরা।

রোনালদোদের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ একটি রেকর্ড গড়া হয়ে গেছে নেইমারের। চলতি সপ্তায় তুলজের বিপক্ষে ম্যাচে ১৩৭টি পাস দিয়েছেন। লিগ ওয়ান তো বটেই ২০০৬-০৭ সালের পর ইউরোপের সেরা পাঁচ লিগে এক খেলোয়াড়ের পায়ে এত পাস দেখেনি আর কোনো ম্যাচ।

গোলেও মেসির থেকে এগিয়ে নেইমার। পিএসজির জার্সি গায়ে ৪৪ গোলে সরাসরি অবদান আছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের। নিজে করেছেন ২৮টি, করিয়েছেন ১৬টি। আর বার্সা মহাতারকা মেসি চলতি মৌসুমে অবদান রেখেছেন ৪১টি গোলে। ২৭টি গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪টি।

যে দলের বিপক্ষে পরের রাউন্ড নিশ্চিত করার লড়াইয়ে নামবেন নেইমার, সেই রিয়ালকে জড়িয়েই তাকে নিয়ে শোনা যাচ্ছে কানাঘুষা। সামনের মৌসুমেই নাকি পাড়ি জমাতে পারেন মাদ্রিদে।

রিয়ালে যোগ দেবেন কিনা সে ভাবনা আপাতত ভবিষ্যতের জন্য তুলে রাখতে হচ্ছে নেইমারকে। মাঠের খেলায় সর্বোচ্চ ১২ বারের ইউরোপ সেরাদের বিপক্ষে নিজেকে কতটুকু প্রমাণ করতে পারেন সেটা জানার জন্য অপেক্ষা কেবল একদিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার-পিএসজি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অবরোধ করা এলাকায় জাহাজ ঢুকলে আটক করা হতে পারে: মার্কিন বাহিনী

এপ্রিল ১৩, ২০২৬

ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের ওপর ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

এপ্রিল ১৩, ২০২৬

৩০ লাখ বাজেটের সেই নাটক দেখে কী বলছেন দর্শক?

এপ্রিল ১৩, ২০২৬

পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: উরসুলা ভন ডার

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT