চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে খুশি করতেই নেইমার ‘নাটক’ বার্সার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ফিলিপে কৌতিনহোর লোনে বায়ার্ন মিউনিখে যাওযা প্রায় নিশ্চিত। তবে এই মুহূর্তে বার্সেলোনাকে সবচেয়ে বেশি ব্যস্ত রেখেছে নেইমার পরিস্থিতি।

বার্সেলোনার প্রতিনিধিরা নেইমারের চুক্তি নিয়ে আলোচনা করতে এই সপ্তাহে প্যারিসে গেছেন। তবে সবগুলো ব্যাপার যেমন মনে হয়েছিল, আসলে তেমনটা না।

ফরাসি দৈনিক ‘লা প্যারিসিয়ান’ বলছে, নেইমারের ব্যাপারে আসলে যতটা ভাবা হচ্ছে ততটা সিরিয়াস না বার্সা। তারা (বার্সা) আসলে মেসিকে খুশি করতে এটা করছে।

বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় থেকেই মেসি-নেইমারের দারুণ বন্ধুত্ব। ব্রাজিলিয়ান তারকা ক্লাব ছেড়ে গেলেও সাবেক সতীর্থের প্রতি ভালোবাসায় ভাটা পড়েনি কারোই। এখন মেসি চান নেইমার আবার বার্সায় ফিরুক।

‘লা প্যারিসিয়ানের’ দাবি, নেইমারের জন্য বার্সেলোনার আলোচনার বিষয়টি মেসিকে খুশি করার জন্য তৈরি করা হতে পারে, ব্রাজিলিয়ান তারকাকে দলে ফেরাতে সত্যিকার অর্থেই বার্সা কোনো চেষ্টা করছেন না।

পত্রিকাটির আরও দাবি, নেইমার নিজেও ক্যাম্প ন্যুতে ফিরতে চান না, তবে তিনি পিএসজিতেও থাকতে চান না।

Reneta

নেইমারকে ক্লাবে ফেরানোর বিষয়টা বার্সার জন্য খুবই জটিল প্রক্রিয়া এবং সেখানে আর্থিক জটিলতাটাই বেশি। কাতালান জায়ান্টরা নেইমারকে প্রথমে লোনে নেয়ার চেষ্টা করতে পারে বা চুক্তিতে উসমান ডেম্বেলে, নেলসন সেমেডো এবং ইভান রাকিটিচের মতো খেলোয়াড়কে বিনিময় করার বিকল্প রয়েছে।

শুক্রবার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচে হারের পর বার্সেলোনার আক্রমণে যে সমস্যা রয়েছে তা ফুটে উঠেছে। ফলে এখন কেবল মেসি একা নন যিনি বার্সার জন্য নেইমারের প্রত্যাবর্তন আশা করছেন।

এদিকে, এতোদিন অস্বীকার করে আসলেও নেইমারের বিষয়ে কথা বলতে চায় পিএসজি। গোল ডটকম জানাচ্ছে, নেইমারকে লোনে বা পুরোপুরি ছেড়ে দিতে খোলাখুলি কথা বলতে রাজি ফরাসি জায়ান্টরা। বার্সেলোনা ছাড়াও নেইমারকে দলে পেতে চায় রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো ক্লাবও।

নেইমারের দলবদল নিয়ে যখন গুঞ্জন তখন অনিশ্চিত পরিস্থিতিতে পিএসজিও ভিন্ন কৌশল নিয়েছে। তারা দ্বিতীয় সপ্তাহের মতো দলে রাখেনি ব্রাজিলিয়ান তারকাকে।

গত সপ্তাহেও নিমের বিপক্ষে ম্যাচে রাখা হয়নি নেইমারকে। সেসময় বার্সা ও পিএসজির মধ্যে আলোচনা হচ্ছিল। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় রোববার রাতে রেনের বিপেক্ষে ম্যাচেও রাখা হয়নি নেইমারকে। কোচ থমাস টুখেল অবশ্য বলেছেন, খেলার জন্য ফিট নন নেইমার, ‘রোববারের খেলায় সে কিন্তু আমাদের সঙ্গে থাকছে না। সে এখনো পুরোপুরি ফিট নয়।’

তবে পিএসজি কোচ এটা মেনে নিয়েছেন যে, ক্লাবে ভবিষ্যৎ অনিশ্চিত নেইমারের। টুখেল অবশ্য মনে করেন, ‘যদি পিএসজির শক্তিশালী দলের কথা ধরেন, সেখানে নেইমার অবশ্যই থাকবে।’

নিমের বিপক্ষে পিএসজির জয়ের দিনেও নেইমারকে নিয়ে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিছু ভক্ত ব্যানারে ‘নেইমার চলে যাও’ লিখে দাঁড়িয়েছিল স্টেডিয়ামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিবার্সামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT