চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিই কী এই মুহূর্তে বিশ্বের আন্ডাররেটেড ফুটবলার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বের অন্যতম তারকা ফুটবলার তিনি। তাকে নিয়ে নতুন করে তেমন কিছু বলার নেই কারো। তবে সেই লিওনেল মেসিই কি এই মুহূর্তে বিশ্বের আন্ডাররেটেড ফুটবলার? অনেকে হয়তো ভাবছেন এমনটা কী করে হয়? কিন্তু হতেও তো পারে।

চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে অধিনায়ক হিসাবে ভালোই শুরু করেছেন মেসি। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই নিজের সেরাটা দিচ্ছেন। তবে তা কিন্তু খুব একটা খবরের শিরোনাম হচ্ছে না। যার কারণ শুধু এই মৌসুমে নয়, গত এক দশক ধরে এমনটা করে যাচ্ছেন তিনি। যা অনেকের কাছে একদমই অজানা নয়। তবে একই সঙ্গে তার পারফরম্যান্স রীতিমতো দেখার মতো।

শেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার হয়ে গোল করেছেন এবং করিয়েছেন। ম্যাচে ২-১ ব্যবধানে পিএসভি আইন্দোভেনকে হারায় কাতালানরা। তবে নিজের পায়ের জাদু বা গোলের ক্ষুধা নয়, ধারবাহিকতা যা মেসি দেখাচ্ছেন, তা খুবই দুর্দান্ত। যখন বার্সেলোনা নিজেদের একশো শতাংশ দিতে পাচ্ছে না, তখনও।

পরিসংখ্যান সাইট হু-স্কোর্ডের মতে, মেসি নিজের শেষ পাঁচটা ম্যাচে, ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। শুধু সেভিয়া ম্যাচ ছাড়া। কারণ সেই ম্যাচে তিনি চোট পেয়েছিলেন। শুধু তা-ই নয়, নিজের শেষ ১০টা ম্যাচে হয় গোল করেছেন আর না হয় গোলের পথ তৈরি করে দিয়েছেন। শেষ ছয়টি ম্যাচে দশ গোল বা তার সক্রিয় সাহায্য, সবই আছে।

চ্যাম্পিয়ন্স লিগে যে কয়টা ম্যাচ খেলেছেন তাতে সোফাস্কোর অ্যাপ থেকে সব ম্যাচেই ১০/১০ রেটিং পেয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের তিনটি সপ্তাহের ম্যাচেই উয়েফা থেকে সপ্তাহের সেরা খেলোয়াড়ের তকমা পেয়েছন তিনি। চোটের জন্য বাকি কয়েকটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দলে ছিলেন না।

চলতি মৌসুমে এখনো পর্যন্ত সব টুর্নামেন্ট মিলিয়ে মাত্র দু’বারই গোল করতে বা করাতে পারেননি তিনি। ওই কয়েকটি ম্যাচে কম সময় খেলেছিলেন তিনি। বিশ্বকাপে আর্জেন্টিনা জার্সিতে একটি গোল এবং দু’টি ‘অ্যাসিস্ট’ও ছিল তার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার

জুলাই ১৬, ২০২৬

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT