চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেরিন ইঞ্জিনিয়ার থেকে যেভাবে জঙ্গি হয়ে উঠলো শাওন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
অপরাধ
A A

জেএমবি সদস্য নাজমুল ইসলাম শাওন পেশায় ছিল একজন মেরিন ইঞ্জিনিয়ার। সে একই পেশাজীবীদের মাঝে উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে জঙ্গিবাদে যোগদান করাতো বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুজ্জামান।

সোমবার গভীর রাতে র‌্যাবের অভিযানে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সোনালী ব্যাংকের মোড় এলাকা হতে জেএমবি’র ঝিনাইদহ অঞ্চলের আঞ্চলিক নেতাসহ দুইজন আটকের বিষয়টি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Banglabid

আটকরা হলেন জেএমবি সদস্য মোঃ নুরুজ্জামান লাবু (৩৯) ও নাজমুল ইসলাম শাওন (২৬)। আটকের সময় তাদের কাছ থেকে ০২টি চাপাতি, জঙ্গিবাদী বই, ৭২৪ ইউএস ডলার এবং অন্যান সামগ্রী উদ্ধার করা হয়। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য হয়ে কাজ করছে।

আনোয়ারুজ্জামান বলেন, ৪৬ তম মেরিন ব্যাচের ইঞ্জিনিয়ার শাওন। ২০১৫ সালে তার মধ্যে উগ্রবাদী ধর্মীয় মতাদর্শের প্রতি আসক্তি সৃষ্টি হয়। পরে উগ্রবাদী সংক্রান্ত বিভিন্ন বই পুস্তিকা যেমন, ‘black flag from Syria’ পড়ার মাধ্যমে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শে উদ্ধুদ্ধ হয়।

এরপর সে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট শেয়ার করত। ২০১৫ সালের মার্চ মাসে ফেসবুকের মাধ্যমে আবু আব্দুল্লাহ নামক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। উক্ত আব্দুল্লাহর মাধ্যমে সে জেএমবিতে যোগদান করে।২০১৫ সালে আব্দুল্লাহর সূত্র ধরে জেএমবির অপর সদস্য মোঃ সুলায়মান ওরফে আজাহারের সাথে পরিচয় হয়।

Reneta

সুলায়মানের নির্দেশক্রমে সে একই পেশাজীবীদের মাঝে উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে জঙ্গিবাদে যোগদান করাতো।

মেরিন ইঞ্জিনিয়ার কতোজনকে এখন পর্যন্ত শাওন জঙ্গিবাদে যোগদান করিয়েছে, এমন প্রশ্নের জবাবে র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমরা গতকাল রাতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের খুব বেশি সময় পাই নি। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানানো হবে।

আনোয়ারুজ্জামান বলেন, আটকদের দেয়া তথ্যানুযায়ী সম্প্রতি তারা দেশের বিভিন্ন স্থান হতে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে প্রায় ৪০-৫০ জন সমমনা উগ্রবাদীদের মধ্যে সংযোগ স্থাপন করে।তেজগাঁওয়ে আটকের সময় তাদের মধ্যে ৬-৭ জন পালিয়ে যায়।রাজধানীতে নাশকতা করার পরিকল্পনা করছিল তারা।

আটক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রকাশনা পাঠ আর নানা আয়োজনে রফিক আজাদ

পরবর্তী

ডিএমপির সেরা ডিসি বিপ্লব, সেরা ওসি শামীম

পরবর্তী

ডিএমপির সেরা ডিসি বিপ্লব, সেরা ওসি শামীম

পূজা হবে আগামীর সুপারস্টার: রাজ চক্রবর্তী

সর্বশেষ

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT