চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেরামতের পথে ৯০ বগি, সুফল পাবে ৫০ হাজার যাত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ০৪, জুন ২০১৮
বাংলাদেশ
A A
ট্রেন

ঈদে ঘরমুখো মানুষের সেবা নিশ্চিত করতে ৯০টি যাত্রীবাহী বগি মেরামতের কাজ চলছে জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানার ৪টি সপে (উপ-কারখানা)।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত-ই-খুদা জানান, এ পর্যন্ত ৫৫ বগি রেলওয়ের পাকশি ও লালমনিরহাট ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। মেরামত শেষে অবশিষ্ট বগি আগামী ১২ জুনের মধ্যে হস্তান্তর সম্পন্ন হবে। ওই ৯০ বগি রেলবহরে যুক্ত হলে ৫০ হাজার অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে।

তিনি বলেন, ৯০টি যাত্রীবাহী বগির মধ্যে ব্রডগেজ ৫৯টি এবং মিটার গেজ ৩১টি। দ্রুত কাজ শেষ করতে দৈনিক কর্ম ঘণ্টার সঙ্গে অতিরিক্ত শ্রম দিচ্ছেন শ্রমিক ও প্রকৌশলীরা। এ ছাড়া শুক্রবারসহ অন্যান্য ছুটির দিনেও কাজ চলছে কারখানায়। সুষ্ঠুভাবে যাত্রীসেবা নিশ্চিত করতে ঈদ উপলক্ষে চালু হবে ২টি বিশেষ ট্রেন। ঈদের ৫ দিন আগে থেকে টানা ১২ দিন চলবে ওই বিশেষ ট্রেন।

সূত্র জানায়, গত এপ্রিল মাস থেকে পুরানো জরাজীর্ণ ৯০টি বগি মেরামত কাজ শুরু হয়েছে কারখানায়। এসব বগি দিয়ে দিনাজপুরের পার্বতীপুর ও রাজশাহী থেকে ঢাকা রুটে ঈদের আগে ও পরে দুটি বিশেষ ট্রেন চালু হবে। অবশিষ্ট বগি যুক্ত হবে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের সঙ্গে। মেরামত শেষে এসব বগি যুক্ত হবে পশ্চিমাঞ্চল রেলওয়ের আন্তঃনগর ট্রেন সার্ভিসে।

দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় ২৮টি উপকারখানা (সপ) রয়েছে। ওই কারখানায় পুরানো বগি মেরামতসহ ১২০ রকমের যন্ত্রাংশ তৈরি করা হয়। কারখানাটিতে গত ৫ বছরে প্রায় ৭০০ বগি মেরামত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেল
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT