চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেনন বিতর্কের অবসান হয়েছে: নাসিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
নাসিম

ক্ষমতাসীন রাজনৈতিক জোট ১৪ দলের অন্যতম শরীক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের একাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে যে বিতর্কের সৃষ্টি হয়েছিলো তার অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয় ও মুখপাত্র মোহাম্মদ নাসিম। 

সোমবার ধানমণ্ডিস্থ মোহাম্মদ নাসিমের বাসভবনে চৌদ্দ দলের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন ১৪ দলের অন্যতম শরীক দল সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

বৈঠক শেষে নাসিম বলেন: সাম্প্রতিককালে বরিশালে রাশেদ খান মেনন সাহেবের একটি বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিলো। আমরা চৌদ্দ দলের পক্ষ তার কাছে জবাব চেয়েছিলাম। তার প্রেক্ষিতে তিনি আমাদের কাছে জবাব পাঠিয়েছেন। তিনি তার জবাবে বলেছেন: তিনি চৌদ্দ দলের নির্বাচনী অবস্থান এবং বিশ্লেষণ নিয়ে সম্পূর্ণ একমত। তার খণ্ডিত বক্তব্য প্রকাশের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তার পরও তিনি তার বক্তব্যের কারণে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন ১৪ দল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছে, সেই সঙ্গে ১৪ দলের সঙ্গে আগামীতেও একই ভাবে কাজ করে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।

রাশেদ খান মেননের জবাব

মেনন বিতর্কের অবসান হয়েছে জানিয়ে তিনি বলেন: আমরা বিশ্বাস করি একই আদর্শের মধ্যদিয়ে আমরা কাজ করছি। কোন বিভ্রান্তি সৃষ্টি হলে হলে তার নিরসন আমরা আলোচনার মধ্য দিয়েই করবো। তিনি যে ব্যাখা দিয়েছেন তার মধ্যদিয়ে আমরা সন্তুষ্ট হয়েছি। আমরা বলতে চাই তার ব্যাখ্যার মধ্যদিয়ে এ বিতর্কের অবসান হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আগে আমরা যেমন এক সঙ্গে কাজ করেছি, আগামীতেও একই ভাবে কাজ করবো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মোহাম্মদ নাসিমরাশেদ খান মেনন
শেয়ারTweetPin

সর্বশেষ

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টঙ্গীতে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা পেল ২৭২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু আমদানির প্রয়োজন নেই: কৃষি প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬

স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT