চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেননের গাড়িকে লাইসেন্সবিহীন বাসের ধাক্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

সড়কে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্ভিসের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৯৬৮৪) মেননকে বহনকারী প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এ সময় গাড়ির ভেতরে ছিলেন রাশেদ খান মেনন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যাচ্ছিলেন। গাড়িটির সামান্য ক্ষতি হলেও অক্ষত ছিলেন মেনন।

রাজধানীতে ট্রাফিক সপ্তাহ চলাকালীন সময়ে সুপ্রভাত পরিবহনের বাসচাপায় শিক্ষার্থী আবরার নিহত হওয়ার ঘটনার রেশ না কাটতেই এবার সড়ক দুর্ঘটনার শিকার হলেন রাশেদ খান মেনন।

ওয়ার্কার্স পার্টির অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়িতে করে যাওয়ার সময় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস মেননের গাড়িতে ধাক্কা দেয়। ঘটনাস্থলে থাকা কর্তব্যরত সার্জেন্ট বাসটি থামিয়ে চালককে আটক করেন।

জিজ্ঞাসাবাদে চালক জানান, বাসটির কোনো কাগজপত্র নেই। তারও লাইসেন্স ছিল না। এমনকি গাড়ির ফিটনেসও নেই। বাস ও চালক বনানী থানায় আটক আছে বলে ওয়ার্কার্স পার্টির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দুর্ঘটনার শিকার মেননের গাড়ি

বনানী থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন জানান, এই ঘটনায় অভিযুক্ত বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৯৬৮৪) জব্দসহ চালক আমানুল্লাহ (৩৮) ও তার সহযোগী দুলাল মিয়া (৫০)-কে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Reneta

রাশেদ খান মেননের গাড়ি চালক সুজন মিয়া বনানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার (এসি) মো. আশরাফউল্লাহ চ্যানেল আই অনলাইনকে জানান, ট্রাফিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির কাগজপত্র তল্লাশি করে। তবে কোনও কাগজপত্র না পেয়ে বাসের চালক ও তার সহযোগীকে আটকের পর বনানী থানায় সোপর্দ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশেদ খান মেননসড়কে দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT