চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভর্তি জালিয়াতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সতর্কতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি, শিক্ষা
A A
ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ মেধাবীরাই যেন সুযোগ পায়। মেধাহীনদের একজনও যেন জালিয়াতি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পায়। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে, সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে উচ্চপ্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুযা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এ আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৮কে সামনে রেখে সম্মিলিত শিক্ষার্থীর ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের সভাপতি রাকিব হাসানা সিরাজীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, স্লোগান একাত্তরের সভাপতি কাজী সুজন মিয়া, নাট্য সংসদের সভাপতি সানোয়ারুল হক সানী প্রমুখ।

সাদ্দাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্র করে যেন কোনো অপশক্তি সুযোগ না নিতে পারে। কোনো ধরনের দুর্নীতির ঘটনা যেন না ঘটে। সমাজের মধ্যে নৈতিকতার অবক্ষয় ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, পারিবারিক সিদ্ধান্তের কারণে অনেকে অসৎ উপায় অবলম্বন করে। অভিভাবকদের প্রতি আহ্বান জানাব আপনারা আপনাদের সন্তানদের মেধার ওপর নির্ভর করুন। আপনার সন্তান যদি মেধাবী হয়ে থাকে তাহলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত অংশীদার হতে পারবে।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সনজিত চন্দ্র দাস এক প্রশ্নের জবাবে বলেন, ছাত্রলীগের কেউ যদি প্রশ্নফাঁস কিংবা ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত থাকে, তাহলে আমরা তা অস্বীকার করব না। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জালিয়াতির বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলব।

আগামীকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের পরীক্ষা উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা ২০-৩০টি বুথের মাধ্যমে ভর্তিচ্ছুদের তথ্য দিয়ে সহযোগিতা করবে। তাদের জন্য সুপেয় পানি এবং কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT