চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, এগিয়ে মেয়েরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২১
- সেমি লিড, শিক্ষা
A A

এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।  ফলাফলে এগিয়ে রয়েছে মেয়েরা।

রোববার সন্ধ্যা ৭টায় মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে প্রেস ব্রিফিং থেকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা যায়, মোট নির্বাচিত হয়েছে ৪ হাজার ৩৫০ জন। নির্বাচিতদের মধ্যে মহিলা পুরুষ অনুপাত ৫৪ঃ৪৬ (মহিলা ২৩৪১ ও পুরুষ ২০০৯)।  চলমান শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত সংখ্যা ৩ হাজার ৯৩৭ জন ও পূর্ব শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত সংখ্যা ৪১৩ জন।  মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা  ৪৮ হাজার ৯৭৫ জন ( মোট পরীক্ষার্থীর ৩৯.৮৬%)।

এবারের মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় প্রথম হয়েছে মিশোরী মুনমুন (রোল নং-২৫০০২৩৮)।  মোট প্রাপ্ত নম্বর ২৮৭.২৫(ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৮৭.২৫)। নির্বাচিত কলেজ-ঢাকা মেডিক্যাল কলেজ।

গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন, যারমধ্যে অংশগ্রহণ করেছে ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন। অনুপস্থিতির সংখ্যা ৬ হাজার ৮২ জন।  মহামারী করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার ১৯টি কেন্দ্র এবং ৫৫টি ভেন্যুতে পরীক্ষা গ্রহণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবিবিএসমেডিকেলে ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT