চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেডিকেল পড়ুয়া অসচ্ছলদের জন্য ওরিয়ন গ্রুপের স্কলারশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

অসচ্ছল মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষাযাত্রায় সঙ্গী হলো ওরিয়ন গ্রুপ। দেশের নানা প্রান্ত থেকে আসা বিভিন্ন মেডিকেল কলেজ পড়ুয়াদের মধ্যে থেকে ‘ওরিয়ন মেডিকেল স্কলারশিপ’ পেয়েছেন ৬ অদম্য-মেধাবী।

আজ মঙ্গলবার ওরিয়ন গ্রুপের তেজগাঁও কার্যালয় ‘ওরিয়ন হাউজে’ আয়োজিত স্কলারশিপের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ৬ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করেন প্রতিষ্ঠানটির পরিচালক এবং ওরিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি আরজুদা করিম।

আবেদনকারী মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বৃত্তির জন্য ৬ জনকে মনোনিত করেন তিনি।

এই মেধাবীরাই ভবিষ্যতে মানবসেবায় নিবেদিত প্রাণ হবে এই প্রত্যাশা জানিয়ে আরজুদা করিম বলেন,‘ব্যবসার সামাজিক দায়বদ্ধতা থেকে অসচ্ছল পরিবার থেকে আসা এই ভবিষ্যৎ চিকিৎসকদের শিক্ষাজীবনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দেশের শিল্প পরিবারের পরিচিত নাম ওরিয়ন গ্রুপ।’

দেশ ও জনগণের প্রয়োজনে ওরিয়ন গ্রুপের দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি আরও বলেন,‘ দুর্যোগে-দুর্ঘটনায় আমরা সাধারণের সেবায় সরকারের পাশে দাঁড়িয়েছি। রানা প্লাজা ট্র্যাজেডির সময় আমরা সেই ভয়াবহ পরিস্থিতিতে সরকারের পাশে কাজ করে গেছি। মানবসেবায় সব সময় আমরা দায়বদ্ধ। আজ যারা বৃত্তি পেলো তারাও যেনো নিজের জন্য, পরিবারের জন্য এবং সাধারণের জন্য কাজ করে।’

অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওরিয়ন গ্রুপওরিয়ন মেডিকেল স্কলারশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT