চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেডিকেল কলেজের ১২৫১ চিকিৎসককে হাসপাতালে সংযুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

করোনাভাইরাস মহামারি সুষ্ঠুভাবে মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করতে এক হাজার ২৫১ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তি দিয়ে পদায়ন করেছে সরকার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ৪ এবং ৫ জুলাইয়ের তারিখে বেশ কিছু প্রজ্ঞাপনের মাধ্যমে এসব চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব দিয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। মোট পাঁচটি বিভাগে এসব চিকিৎসকে সংযুক্তি দিয়ে পদায়ন করা হয়। এসব চিকিৎসকেরা করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।

পদায়ন করা চিকিৎসকের আজ মঙ্গলবারের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগ দিতে হবে। তা না হলে আগামীকাল বুধবার বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

এই চিকিৎসকেরা আগের কর্মস্থল (মূল কর্মস্থল) থেকে বেতন-ভাতা তুলবেন। কারও বর্তমান কর্মস্থল ঠিক না থাকলে তিনি যেখানে কর্মরত আছেন সেখান থেকে অবমুক্ত হবেন এবং যথাসময়ে পদায়ন করা কর্মস্থলে যোগ দেবেন।

এ ক্ষেত্রে আদেশ সংশোধনের প্রয়োজন হবে না। পদায়ন হওয়া চিকিৎসকদের একটি বড় অংশ মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। তাদের হাসপাতালে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেডিকেল কলেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ টেস্টের আগে আইসোলেশনে উইলিয়ামস-আরভিন

পরবর্তী

মেসি ম্যাজিক এবং ফ্রি কিকের গল্প

পরবর্তী

মেসি ম্যাজিক এবং ফ্রি কিকের গল্প

আরও ভয়ঙ্কর করোনায় মৃত্যু, শনাক্তের নতুন রেকর্ড

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT