সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, গুলশানে জঙ্গি হামলার
ঘটনায় ১৭ বিদেশী নাগরিক মারা গেলেও মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কোন
সমস্যা হবে না।
সোমবার দুপুরে মন্ত্রণালয়ে সড়ক পরিবহণ ও সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী বলেন, মেট্রোরেলের জন্য কাজ করতে আসা জাইকার সকল সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নিয়েছে সরকার।
ওবায়দুল কাদের বলেন, সড়ক, মহাসড়কগুলোতে থ্রি হুইলার যান চলাচলের কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। দেশের ২২ মহাসড়কে আর কখনোই থ্রি হুইলার যানবাহন চলতে দেয়া হবে না।
আগামী কোরবানীর ঈদের আগে কোন কর্মকর্তা বিদেশ সফরে যেতে পারবেন না বলেও নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী।








