চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেঘালয়ের রাস্তায় মানুষকে সামাজিক বিচ্ছিন্নতা শেখাচ্ছেন মুখ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা

ভারতের মেঘালয়ের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন জনগণকে সামাজিক বিচ্ছিন্নতা শেখানোর জন্য। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশটিতে ক্রমাগত বাড়তে থাকায় এ পদক্ষেপ নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মুখ্যমন্ত্রী রাস্তায় সবার সঙ্গে কথা বলছেন এবং তাদের অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিচ্ছেন।

তিনি বলেন, একে অন্যের কাছাকাছি দাঁড়ালে এই রোগ বেশি ছড়ায়। আপনাদের ভালোর জন্যই বলছি। রাস্তায় আঁকা চিহ্ন অনুসরণ করুন।

পরে তিনি এক পুলিশ কর্মকর্তাকে বুঝিয়ে দেন যেন জনগণ নির্দেশনা মানে সেটা নিশ্চিত করা হয়। যদিও মেঘালয়ে এখনো কোনো করোনা আক্রান্তের খবর মেলেনি।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেশ বেড়েছে। মোট ১৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে দেশের বিভিন্ন অংশে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৭০ জন। প্রাণ হারিয়েছে ১৯ জন। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভাইরাসের টিকা তৈরিতে এখনও ১২-১৮ মাস সময় লাগবে।

২১ দিনের লকডাউনের চতুর্থ দিনে আছে ভারত। অন্য কোথাও কাজ করতে যাওয়া শ্রমিকরা ঘণ্টার পর ঘণ্টা হেঁটে নিজেদের গ্রামের বাড়ি পৌঁছাচ্ছেন। বিশেষ কারণ ছাড়া গণপরিবহন বন্ধ আছে। দেশজুড়ে স্থানীয় ফ্লাইট বন্ধ থাকবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

Reneta

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে সেটা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপি। বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬ লাখ। আর প্রাণ হারিয়েছে ২৭ হাজারেরও বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসমূখ্যমন্ত্রীমেঘালয়শিলং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষকদের বরখাস্তের আদেশ প্রত্যাহার চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম

পরবর্তী

কেমন আছেন রানী এলিজাবেথ?

পরবর্তী
করোনা

কেমন আছেন রানী এলিজাবেথ?

করোনা: ব্রিটেনে জরুরি সেবায় ফিরতে রাজি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT