মেক্সিকোর উত্তরাঞ্চলের শহর মন্টেরির একটি কারাগারে দাঙ্গায় ৫২ জন নিহত ও আহত হয়েছে ১২ জন।
দু’পক্ষের সংঘর্ষের সময় কারাগারে আগুন ধরিয়ে দিলে কয়েদিরা মারা যান বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে টোপো চিকো নামের কারাগারে এ ঘটনা ঘটে।
এ সময় বিপুল পরিমান বন্দি পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে বন্দি পালানোর কথা অস্বীকার করেছে পুলিশ।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কারাগারে আটকদের স্বজনরা তাদের সম্পর্কে জানতে জেল গেটে অপেক্ষা করে আছে।







