চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোর কর দিয়েই মেক্সিকোর সঙ্গে দেয়াল তুলবেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

কইয়ের তেলেই কই ভাজার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ২০ শতাংশ করারোপ করে সেই করের টাকা থেকেই মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মাঝে দেয়াল তোলার কথা বলেছেন তিনি।

হোয়াইট হাউজ মুখপাত্র শন স্পাইসার সাংবাদিকদের এ কথা জানান।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেক্সিকান প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করার পরপরই এ সিদ্ধান্তের ঘোষণা দেয়া হয়।

এর আগে মেক্সিকো সীমান্তে দেয়াল তুলতে মেক্সিকোকেই অর্থ দিতে হবে বলে ট্রাম্প জানালে মেক্সিকো এক পয়সাও দেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। তখন প্রাচীর নির্মাণের অর্থ কোথা থেকে আসবে এ নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

ওই সময় প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন, অর্থ না দিলে মেক্সিকোর সঙ্গে আসন্ন বৈঠক বাতিল করা হবে। ট্রাম্পের ওই হুমকির পরপরেই বৈঠকের সম্ভাবনা নাকচ করেন মেক্সিকান প্রেসিডেন্ট।

দেয়াল তৈরির খরচ যোগাতে করারোপের ঘোষণা দেয়ার পরই জানানো হয়, এ ছাড়া আর কোনো উপায় নেই আমেরিকান সরকারের কাছে।

Reneta

শন স্পাইসার জানান, মেক্সিকান আমদানির ওপর ২০ শতাংশ করে কর ধরা হলে প্রতি বছর প্রায় ১ হাজার কোটি মার্কিন ডলার রাজস্ব আয় হবে মার্কিন সরকারের।

“এই মুহূর্তে আমাদের দেশের নীতি অনুসারে শুধু রপ্তানির ওপর করারোপ করা হয় এবং আমদানি পণ্যগুলোকে মুক্তভাবেই দেশে ঢুকতে দেয়া হয়, যা হাস্যকর,” বলেন স্পাইসার, “নতুন করটি সহজেই দেয়ালের খরচ তুলে ফেলবে।”

অবশ্য হোয়াইট হাউজের চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস পরে বলেন, সীমান্তে আমদানির ওপর করারোপের সিদ্ধান্ত অনেকগুলো পরিকল্পনারই একটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমেক্সিকো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোসিয়েদাদকে গুড়িয়ে কোপার সেমিতে বার্সেলোনা

পরবর্তী

১২ বছরেও শেষ হয়নি শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার রায়

পরবর্তী

১২ বছরেও শেষ হয়নি শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার রায়

সারাদেশে ‘ভালোবাসা এমনই হয়’

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT