চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পে নিহত শতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোর মধ্যাঞ্চলের পুয়েবলা রাজ্যে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কমপক্ষে ১৪০ জনের মৃত্যু হয়েছে এবং আরো হতাহতের আশংকা করা হচ্ছে।

ভূমিকম্পের ভয়াবহতায় শহরের অনেক এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দরগুলো। উদ্ধার কাজ পরিচালনার ঘোষণা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো। আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালগুলোতে নেয়া হচ্ছে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় মেক্সিকোর পাশে থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে হওয়া ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।

মাত্র দু’সপ্তাহের ব্যবধানে আবারও কেঁপে উঠল মেক্সিকো। সপ্তাহ দু’য়েক আগে মেক্সিকোর দক্ষিণ উপকূলের কাছে হওয়া ৮.১ মাত্রার ওই ভূমিকম্পে ৯০ জন নিহত হয়েছিল।

এছাড়া ১৯৮৫ সালের ঠিক এ দিনেই মেক্সিকোতে জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছিল। তখনকার ভূমিকম্পে নিহত হয়েছিল প্রায় ১০ হাজার মানুষ।  ৩২ বছর পর নিহতদের স্মরণে মেক্সিকো সিটিতে মহড়া চলাকালেই শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পের তাণ্ডবে ধসে পড়েছে ঘরবাড়ি। রাজধানীসহ অন্যান্য জায়গায় ভবন ধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও বহু মানুষ। ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষজন রাস্তায় বেরিয়ে অবস্থান নেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভূমিকম্পমেক্সিকো
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT