কোপা আমেরিকার নিজেদের প্রথম ম্যাচে গোল শূন্য ড্র করেছে বলিভিয়া ও মেক্সিকো। স্টাডিও সাউসালিতোয় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুই দল সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোন দলই গোলের দেখা পায়নি।
তবে পূর্ণ শক্তির বলিভিয়ার বিপক্ষে দলের তারকা গোল রক্ষক ওচুয়া ও রিয়াল স্ট্রাইকার হাভিয়ার হার্নান্দেজকে ছাড়াই মাঠে নামে মেক্সিকো।
দুই দলেরই ডিফেন্স ভাঙতে ব্যর্থতার এই দিনে অবশ্য ৪২ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো বলিভিয়া। ডি-বক্সের ভেতর থেকে ক্যামপোসের জোরালো শট ফিরিয়ে দেন কলম্বিয়ান গোল রক্ষক হোসে করোনা।
এক মিনিট পর আবারও সুযোগ পায় বলিভিয়ানরা। কর্ণার থেকে রালদেসের নেওয়া হেড এ যাত্রায় জাল খুজে পায়নি।
৫০ ও ৫৮ মিনিটে অবশ্য সুযোগ পেয়েছিলো মেক্সিকো। তবে আক্রমণ ভাগের ভূলে গোল বঞ্চিত হয় তারা।
শেষ পর্যন্ত আর কোন দল গোল না পেলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
আসরের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের জয় পায় এবারের আসরের স্বাগতিক চিলি।







