চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোর শীর্ষ বেসামরিক সম্মাননা পেলেন বাংলাদেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০২০
প্রবাস সংবাদ
A A

মেক্সিকো সরকারের দেওয়া শীর্ষ সম্মাননা ‘ওহটলি অ্যাওয়ার্ড’ এর তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশের নাম। দেশটির সম্মানজনক ২০২০ সালের এই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আফছার হোসাইন।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, মেক্সিকান নাগরিকদের সেবা, সহযোগিতা ও সংস্কৃতি প্রচারে বিশেষ অবদান রাখার জন্য তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। মেক্সিকোর স্বাধীনতা দিবসে প্রতিবার এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন দীর্ঘদিন ধরে মিশরের মেক্সিকান দূতাবাসে কর্মরত বাংলাদেশি আফছার হোসাইনের নাম।

১৫ সেপ্টেম্বর মেক্সিকোর স্বাধীনতা দিবসের প্রাক্কালে মিশরের কায়রোর মেক্সিকান দূতাবাস বাগানে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দেশটির সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা আফছার হোসাইনের হাতে তুলে দেন দেশটির রাষ্ট্রদূত জোসে অক্টাভিউ ট্রিপ।

করোনার প্রকপের কথা মাথায় রেখে সীমিত পরিসরের এই আয়োজনে সামাজিক দূরত্ব মেনে যোগ দেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামসহ বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি বেসরকারি উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ, মেক্সিকান কমিউনিটির নেতৃবৃন্দ।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নে জন্ম নেওয়া আফছার হোসাইন মেক্সিকো দূতাবাসে চাকরী নিয়ে মিশর যান ১৯৯৫ সালে। তার দুই সন্তানের মধ্যে মেয়ে ডাক্তার পুষ্প হোসাইন যুক্তরাজ্যে একটি স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক এবং ছেলে নাঈম হোসাইন কানাডায় আইটি কনসালটেন্ট হিসাবে কাজ করছেন। তার স্ত্রী নাজমা হোসাইন কায়রোর একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।

১৯৯৬ সাল থেকে প্রতি বছর মেক্সিকো সরকারের ওহটলি অ্যাওয়ার্ড কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত ও সম্মানিত করে থাকে। দীর্ঘ সময় ও কয়েক ধাপের মনোনয়ন প্রক্রিয়া শেষে সর্বাধিক যোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড। এই  প্রথম এমন একটি সম্মাননা পেলেন এশিয়া মহাদেশের কেউ এবং তিনি বাংলাদেশের আফছার হোসাইন।

Jui  Banner Campaign
ট্যাগ: মিশরমেক্সিকো
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT