চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেকআপ যখন নারীর আত্মবিশ্বাসের অস্ত্র

নুসরাত শারমিননুসরাত শারমিন
১:৪১ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০১৫
অন্যান্য
A A

‘মেকআপ ছাড়া একজন নারী অনেকটা লবণ ছাড়া খাবারের মতো।’ যুগ যুগ ধরে চলে আসা মেকআপ ও প্রসাধনী নিয়ে এমন মন্তব্য করেছেন দার্শনিক প্লেটো। ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যাবে প্রাচীন মিশরীয় যুগ থেকে শুরু করে এলিজাবেথের সময়কাল, প্রতিটি ধাপেই নারী বিভিন্ন প্রসাধনী দিয়ে সেজে নিজেদের আকর্ষণীয় করে উপস্থাপন করেছেন।

শেকসপিয়ার নারীদের মেকআপ নিয়ে খুব একটা আগ্রহী না থাকলেও তার ঐতিহাসিক হেমলেট নাটকে বলেছেন, “আমি তোমাদের নারীদের বিষয়ে সব শুনেছি এবং তোমাদের প্রসাধনী সম্পর্কেও জেনেছি। সৃষ্টিকর্তা তোমাদের একটি চেহারা দিয়েছেন। আর তার ওপর তোমরা আরেকটি চেহারা নিজেরা তৈরি করো…”

তাহলে কি শুধু নিজেকে যৌন আবেদনময়ী করে তুলতে, চেহারার কোনো দুর্বলতা ঢাকতে নারীরা মেকআপ করেন?

নারীদের এই প্রশ্ন করার পর তাদের কাছ থেকে পাওয়া গেছে ভিন্ন ভিন্ন ধরণের উত্তর। কেউ কেউ বলেছেন, মেকআপের মাধ্যমে তারা সব কাজে আত্মবিশ্বাসী হয়ে উঠেন। মেকআপ ছাড়া নিজেদের অপূর্ণ মনে হয়।

আবার কেউ কেউ বলেছেন, কোন মেকআপে দেখতে কেমন লাগে তা নিয়ে পরীক্ষা করতে তাদের ভালো লাগে। মেকআপের রং নিজেদের উচ্ছ্বাস ও মনের অনুভূতি প্রকাশ করতে পারে। এটি এক ধরণের মজা।

২০ বছর ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করার পর ‘ফেস পেইন্ট: দ্য স্টোরি অব মেকআপ’ এর লেখক লিসা এল্ডরিজ বলেছেন, আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি একজন নারী শুধু নিজের জন্য মেকআপ করেন।

Reneta

লিসা আরো বলেন, একজন নারীর জীবনে একেক ধরণের মেকআপ একেক ধরণের ভূমিকা পালন করে। নারীদের জীবনে আত্মবিশ্বাস তৈরিতে মেকআপের একটি ব্রাশ একজন ভালোবাসার মানুষের মতো কাজ করে থাকে।

‘মেকআপ একজন নারীকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তোলে। কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি সামলাতেও তাকে সাহায্য করে।’

বেশিরভাগ নারী নিজেদের জন্য মেকআপ করলেও কিছু কিছু নারী আছেন যারা মনে করেন, মেকআপ ছাড়া তারা কারো কাছে গ্রহণীয় হবেন না।

গত বছর বেঙ্গর ও অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, জটিল মানুষ ও ঝামেলার মুখোমুখি হওয়ার আগে মনের যে অবস্থা থাকে তা গোপন করার জন্য নারীরা মেকআপ করে থাকেন। এই মেকআপ নারীদের একটি অস্ত্র।

গবেষণায় আরো দেখা যায়, পুরুষ ও নারীরা মনে করেন, যে নারীরা খুব বেশি নয় বরং হালকা মেকআপ করেন, তারা সব থেকে বেশি আকর্ষণীয় হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেকআপলাইফস্টাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT