চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেকআপ’ করতে দুবাই যাচ্ছেন চিত্রনায়ক রোশান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

চিত্রনায়ক রোশান অভিনীত ‘বেপরোয়া’ মুক্তি পেয়েছে গেল ঈদে। ওই ছবির মাধ্যমে তিনি সমালোচকদের মনও খুশী করেছেন। জানালেন, ‘বেপরোয়া’ মুক্তির পর তিনি ব্যাপক প্রশংসা পেয়েছেন। সেই সাফল্যে রোশান এখনও ভাসছেন। 

এরমধ্যেই রবিবার (২২ সেপ্টেম্বর) চ্যানেল আই অনলাইনকে এই নায়ক জানালেন, নতুন খবর। বললেন, আমার নতুন ছবি ‘মেকআপ’-এর শুটিংয়ে দুবাই যাচ্ছি। রোশান জানান, তিনি ২৫ সেপ্টেম্বর দুবাই যাচ্ছেন। ফিরবেন ৩০ সেপ্টেম্বর।

এর আগে ব্যক্তিগত কারণে দুবাই গেলেও এবারই প্রথম শুটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছেন রোশান। বলেন, গানের শুটিং ও কিছু দৃশ্যের কাজ হবে। আশা করছি, দারুণ অভিজ্ঞতা নিয়েই ফিরবো।

পরিচালক অনন্য মামুন এবং ‘মেকআপ’ এর টিম সেখানে যাচ্ছেন। সঙ্গে থাকছেন নতুন নায়িকা। এখনই নাম বলতে চাইছি না। পরিচালক অনন্য মামুন ভাই তার মতো করে নায়িকার নাম জানাবেন।

২ জুলাই থেকে সুনামগঞ্জে শুরু হয়েছিল ‘মেকআপ’ ছবির শুটিং। এরপর পুরান ঢাকা, ভারতের রামুজি ফিল্ম সিটি, মানিকগঞ্জে চলে শুটিং। নির্মাতা মামুন আগেই জানিয়েছেন, বাংলা এবং হিন্দি দুই ভার্সনেই মুক্তি দেয়া হবে ‘মেকআপ’।

ছবি প্রসঙ্গে রোশান বলেন, ৯০ শতাংশ কাজ শেষ। প্রযোজক চাইছেন পহেলা নভেম্বর মুক্তি দিতে। দেখা যাক কী হয়!

Reneta

তিনি বলেন, একেবারে মৌলিক গল্পের ছবি মেকআপ। যিনি ছবিটি দেখবেন তিনি তার জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। তাঈ লাগানোর মতো বিষয় রয়েছে ছবিতে। বাস্তব জীবনের চেনা জানা অনেক কিছুই দেখা যাবে ‘মেকআপ’ ছবিতে।

ছবির পরিচালক অনন্য মামুন জানান, মিডিয়ার গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘মেকআপ’। মিডিয়াতে যারা কাজ করেন ক্যামেরার সামনে আসার আগে ‘মেকআপ’ পরিবর্তন করেন। ওই মেকআপের অন্তরালের কাহিনীই সিনেমায় উঠে আসবে। রোশান ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনদুবাইরোশানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT