চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেইজ রানার’ সিরিজের শেষ ছবি আসছে স্টার সিনেপ্লেক্সে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
মেইজ রানার

সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ছবি ‘মেইজ রানার’-এর কথা ভোলার কথা নয় দর্শকদের। ২০১৪ ও ’১৫ সালে মুক্তি পাওয়া সিরিজের দু’টি ছবিই ভালো সাড়া জাগিয়েছিল। এবার আসছে সিরিজের তৃতীয় ছবি ‘মেইজ রানার : দ্য ডেথ কিউর’। এটিই সিরিজের শেষ ছবি। ২৬ জানুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এ ছবিটি।

জেমস ডাসনারের সাড়া জাগানো ট্রিলজি উপন্যাস ‘দ্য মেইজ রানার’ অবলম্বনে নির্মিত এ সিরিজের আগের দুটি সিনেমা দর্শকপ্রিয়তা লাভ করেছে কাহিনী বৈচিত্র্য আর অভিনব নির্মাণশৈলীর কারণে। এবারের ছবিটি আগের ছবিগুলোর চেয়ে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।

সিরিজের তিনটি ছবিরই পরিচালক ওয়েজ বল। অভিনেতা-অভিনেত্রীদের তালিকায়ও খুব বেশি পরিবর্তন আসেনি। ডিলান ও’ব্রেইন, কি হং লি, প্যাট্রিসিয়া ক্লার্কসন, এইড্যান গিলেন, বেরি পিপার, ওয়াল্টন গগিন্সরা রয়েছেন যথারীতি। রয়েছেন ‘মেইজ রানার :দ্য স্কোর্চ ট্রায়ালস’-এ তেরেসা চরিত্রে অভিনয় করা ইংরেজ অভিনেত্রী কায়া স্কোডেলারিও। লাস্যময়ী এ অভিনেত্রী আগের ছবিতে বেশ নজর কেড়েছিলেন দর্শকদের। গত বছর ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান :ডেড ম্যান টেল নো টেইলস’ ছবিতে অভিনয় করা ২৫ বছর বয়সী এ অভিনেত্রী এর আগে ‘ক্লাশ অব দ্য টাইটানস’, ‘উদারিং হেইটস’, ‘নাউ ইজ গুড’, ‘টুয়েন্টি এইট কে’, ‘স্পাইক’, ‘আইল্যান্ড’, ‘দ্য ট্রুথ’, ‘অ্যাবাউট ইম্যানুয়েল’, ‘ওয়াকিং স্টোরিজ’ ছবিগুলোতে অভিনয় করে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তবে ‘মেইজ রানার’ সিরিজের ছবিগুলো তাকে হলিউডে ভিন্ন একটি অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। এ ছবিগুলোতে প্রধান নারী চরিত্র তেরেসার ভূমিকায় তার দুর্দান্ত অভিনয় দর্শকদের আলোড়িত করার পাশাপাশি সমালোচকদেরও মন জয় করেছে। এবারের ছবিতেও নিজের অভিনয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি। বিভিন্ন পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এ ছবিটি নিয়ে বিশেষ প্রত্যাশার কথা প্রকাশ পেয়েছে।

এই ছবিতে দেখা যাবে বালক টমাস ও স্কডেলারিও নিজেদের জনপদ থেকে অনেকদূর চলে এসেছে। সবাইকে হারিয়ে তারা এখন অজানা এক বনে। তাদের চোখে-মুখে নেই অতীতের স্মৃতি। শূন্য থেকে শুরু হওয়া জীবনকে আবার নতুন করে চেনা। আত্মবিস্মৃতির গভীর থেকে তবুও প্রশ্ন- আমি কে? বারবার নিজেকে হারিয়েও খুঁজে ফেরে আপনারে। মেইজ রানার টমাস বিভিন্ন ক্লু আবিষ্কার করে। সে পুনরুদ্ধার করতে চায় হারানো স্মৃতি। কিছু তরুণের ভুলে যাওয়া স্মৃতি নিয়ে যাত্রা শুরু ‘দ্য মেইজ রানার’ সিরিজের। নতুন ছবির কাহিনী এগিয়েছে আগের ছবির ধারাবাহিকতার পথ ধরেই। তবে এবার দর্শকরা আরও কিছু নতুনত্ব খুঁজে পাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত একটা তীব্র আকর্ষণ ধরে রাখবে বলে মনে করেন পরিচালক।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার একটি দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারি

পরবর্তী

২০১২’তে অভিষেক, ২০১৮’তেও উইকেট নেই!

পরবর্তী
ওয়ালশ ও মাশরাফীর সঙ্গে রাজু

২০১২’তে অভিষেক, ২০১৮’তেও উইকেট নেই!

ঢাবি উপাচার্যের ওপর হামলাকারীদের শাস্তি দাবি ছাত্রলীগের

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT