চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প বললেন শোয়ার্জনেগার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ১৯, মে ২০২০
বিনোদন
A A

‘বাধা পেড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন’- এমনটাই মনে করেন হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের জীবনের এক কঠিন সময়ের কথা জানিয়েছেন তিনি।

অনলাইনে সদ্য গ্রাজুয়েশন করা ছাত্রদের জন্য দেয়া এক বার্তায় দুই বছর আগের ওপেন হার্ট সার্জারির প্রসঙ্গে কথা বলেছেন আর্নল্ড শোয়ার্জনেগার। ভক্তদেরকে এই কঠিন সময়ে অনুপ্রেরণা দেয়ার জন্য সেই ভিডিওটি তিনি ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন।

‘টার্মিনেটর সিক্স: ডার্ক ফেট’ ছবির শুটিং শুরুর ঠিক আগে হার্টের সমস্যার কারণে জরুরি ভিত্তিতে ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছিল আর্নল্ড শোয়ার্জনেগারকে।

ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, ‘করোনাভাইরাস আপনাদের জীবনের সর্বশেষ বাধা না। তবে পরের বাধা অতিক্রম করার জন্য এই অভিজ্ঞতা আপনাদের সাহায্য করবে।’

নিজের অভিজ্ঞতা জানাতে অভিনেতা বলেন, ‘অসুস্থ লাগছিল। ডাক্তারের কাছে গেলাম। পরীক্ষা করে জানালেন আমি ভালো আছি, শুধু হার্টের ভাল্বটা বদলাতে হবে। কারণ সেখান থেকে রক্ত ঝরছে।’

অভিনেতা জানান, শুটিং শুরুর মাত্র চার মাস বাকি তখন। তাই সেই সময়ে অস্ত্রোপচার করাতে চাননি কিন্তু ডাক্তারের অভয়ে শেষমেশ তিনি রাজি হন। ভাল্ব পরিবর্তনের জন্য অস্ত্রোপচার হয়। কিন্তু অস্ত্রোপচারের পরে জটিলতা দেখা দেয়া। এরপর জরুরি ভিত্তিতে তার ওপেন হার্ট সার্জারি করা হয়। চার ঘণ্টা পর জ্ঞান ফেরার কথা থাকলেও তার জ্ঞান ফিরে ১৬ ঘণ্টা পরে।

Reneta

অভিনেতা জানান, সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। অস্ত্রোপচারের পরে তাকে বেশ কিছু শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম দেখা হয়েছিল এবং ওয়াকারের সাহায্য নিয়ে হাঁটতে বলা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্নল্ড শোয়ার্জনেগারলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬

৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৪, ২০২৬

কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএস’র সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

জুলাই ২৪, ২০২৬

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT