চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর পরও নাতিকে নিয়ে বাজি জিতলেন সিবলির দাদা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

কেপটাউন টেস্টে সেঞ্চুরি করেছেন ডম সিবলি। ক্যারিয়ারে মাত্র তৃতীয় টেস্টে অভিষেক সেঞ্চুরি পাওয়া নাতির কীর্তি বেঁচে থাকলে বেশ গর্ব নিয়েই উপভোগ করতেন দাদা কেনেথ ম্যাকেঞ্জি। সেটা সম্ভব হয়নি, কারণ ২০১১ সালে মৃত্যু নিয়ে গেছে তাকে। জীবিতকালে নাতির প্রতিভায় কখনই সংশয় ছিল না তার, তাইতো এমন এক কাজ করে গেছেন যাতে সেঞ্চুরির সঙ্গে এখন পরিবারকে এক বিশাল অঙ্কের অর্থও এনে দিতে পেরেছেন সিবলি।

নয় বছর বয়স থেকে ক্রিকেট খেলেন সিবলি। ওই বয়সেই নাতির প্রতিভা দেখে দাদা কেনেথ ম্যাকেঞ্জি বুঝতে পেরেছিলেন ছেলেটি একদিন খেলবে জাতীয় দল ইংল্যান্ডের হয়ে। মৃত্যুর মাত্র চার মাস আগে সারের উইলিয়াম হিল বাজিঘরে গিয়ে দুটি বাজি ধরেছিলেন তিনি, যে একদিন সিবলিকে দেখা যাবে ইংল্যান্ড দলে। ১৬ বছর বয়সী সিবলির বিপরীতে বাজির দর ছিল ১৫০-১ ও ৬৬-১।

কেনেথ কত বাজি ধরে গেছেন সেটা অজানাই ছিল সিবলির পরিবারের কাছে। শুধুমাত্র কৌতূহলের বশে বাজির স্লিপ নিয়ে উইলিয়াম হিল বাজিঘরে গিয়ে টাকার অর্থটা শুনে বেশ চমকে গেছেন সিবলির মা ক্রিস্টিন। দুই বাজিতে ২১ হাজার পাউন্ড জিতেছে সিবলির পরিবার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ সাড়ে ২৩ লাখের কাছাকাছি।

বাজির কাগজ দেখে চমকে গেলেও সমস্ত অর্থ পরিশোধে রাজী হয়েছে উইলিয়াম হিল, এমনই জানিয়েছেন সিবলির মা ক্রিস্টিন। পাশাপাশি নাতির সেঞ্চুরি দাদা দেখে যেতে না পারায় আফসোসই করেছেন ৫৭ বছর বয়সী ভদ্রমহিলা, ‘তিনি বেঁচে থাকলে ডমের কীর্তি দেখে দারুণ গর্বিত হতেন। ডমের খেলা দেখাটা ছিল আনন্দের সঙ্গে দুঃখেরও। তিনি যে বাজি জিতেছেন সেটা জানলে আরও বেশি খুশি হতেন কেনেথ।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT