চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুদণ্ড না চাওয়ায় ২১ মামলা থেকে আইনজীবী অপসারিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A
আরামিস আয়ালা

আরামিস আয়ালা

ভবিষ্যতে কোনো মামলায় অপরাধীর মৃত্যুদণ্ড চাইবেন না বলে জানানোয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক আইনজীবীকে ২১টি হত্যা মামলা থেকে সরিয়ে দিয়েছেন ফ্লোরিডা গভর্নর।

রিপাবলিকান গভর্নর রিক স্কট জানান, আরামিস আয়ালা নামের ওই আইনজীবীর হাতে থাকা সবগুলো হত্যা মামলা অন্য আইনজীবীদের দেয়া হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, আরামিস মৃত্যুদণ্ডের আবেদন করবেন না – এই অবস্থান নেয়ার মধ্য দিয়ে একটি ‘অগ্রহণযোগ্য বার্তা’ দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, অরল্যান্ডোতে কর্মরত ডেমোক্র্যাট আইনজীবী আরামিস সম্প্রতি এক নারী পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় হত্যাকারীর শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চাইতে অস্বীকৃতি জানান। তিনি আরও ঘোষণা দেন, শুধু এটি নয়, আর কোনো হত্যা মামলায়ও তিনি মৃত্যুদণ্ডের আবেদন করবেন না।

Banglabid

আরামিস আয়ালার এই ঘোষণার পরই ‘আইনি বিশৃঙ্খলা’ ছড়িয়ে পড়ে আদালত পাড়ায়। তার অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ করে ওঠেন বেশিরভাগ আইন সংশ্লিষ্ট ব্যক্তি। তবে আরামিসের প্রতি সমর্থনও জানিয়েছেন অনেকে। ফ্লোরিডার রাজধানী টালাহাসিতে তার সমর্থনে গত সপ্তাহে একটি র‌্যালিও হয়।

ফ্লোরিডার গভর্নর রিক স্কট

সোমবার ২১টি হত্যা মামলা থেকে আরামিসকে অপসারণের ঘোষণা দিয়ে ফ্লোরিডা গভর্নর স্কট বলেন, ‘স্টেট অ্যাটর্নি আয়ালার সর্বোচ্চ শাস্তি আবেদনে সম্পূর্ণ অস্বীকৃতি জানানোর বিষয়টি একটি অগ্রহণযোগ্য বার্তা দেয় যে, তিনি ন্যায়ের পক্ষে লড়াইয়ে সব সম্ভাবনা খতিয়ে দেখতে আগ্রহী নন।’

আরামিস আয়ালা কেন্দ্রীয় ফ্রোরিডার নাইনথ জুডিশিয়াল সার্কিটের একজন সরকারি আইনজীবী নির্বাচিত হয়ে চার বছরের জন্য জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন। ফ্লোরিডার গভর্নর স্কট রাজ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পুনরায় চালু করার চেষ্টা চালানোয় তার প্রতিবাদ করে এই আইনজীবী অভিযোগ করেন, গভর্নর তার ক্ষমতার অপব্যবহার করছেন এবং বিচার বিভাগের স্বাধীনতা হুমকিতে ফেলছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাঁদপুর মনোহরখাদী আশ্রয়ণ কেন্দ্রের ছিন্নমূল পরিবার

পরবর্তী

চ্যাম্পিয়ন্স ট্রফি বাতিল চান শাস্ত্রী

পরবর্তী

চ্যাম্পিয়ন্স ট্রফি বাতিল চান শাস্ত্রী

অবরোধ প্রশ্নে পাল্টা হুমকি নর্থ কোরিয়ার

সর্বশেষ

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

আগস্ট ২০, ২০২৬

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT