চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুদণ্ড কার্যকর করা শীর্ষ দেশগুলো

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৮:৩৯ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ২০১৪ সালে চীন এক হাজারের বেশি মানুষের ফাঁসি কার্যকর করেছে।

মঙ্গলবার ব্রিট্রিশ দৈনিক ইনডিপেনডেন্টে প্রকাশিত খবরে দেখা যায়; সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর দেশগুলো মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান। ওই বছর ইরান কমপক্ষে তিন’শ লোকের মৃত্যুদণ্ড কার্যকর করে। অার এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব।

একশো ত্রিশ কোটি জনসংখ্যার অধ্যুষিত দেশ চীনে এক হাজারের বেশি মৃত্যুদণ্ড হিসেবের তুলনায় কমই বলা যায়। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের ১৬ তম দেশ ইরান। ২০১৪ সালে কমপক্ষে তিন’শ লোককে ফাঁসিতে ঝুলানো হয়। তবে ইরানের জনসংখ্যার দিক দিয়ে ফাঁসিতে ঝুলানোর হার অসামঞ্জস্যপূর্ণ।

ফাঁসিতে ঝুলানোর দিক দিয়ে সৌদি আরব তৃতীয় স্থানে থাকা সৌদি অারব ২০০৭ সালে ১৪৩ জনের বেশি, ২০০৮ সালে ১০২ জনের বেশি, ২০০৯ সালে ৬৯ জনের বেশি, ২০১০ সালে ২৭ জনের বেশি, ২০১১ সালে ৮২ জনের বেশি, ২০১২ ও ২০১৩ সালে ৭৯ জনের বেশি, ২০১৪ সালে ৯০ জনের বেশি এবং ২০১৫ সালে ১০২ জনের বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সম্প্রতি সন্ত্রাসের অভিযোগে সৌদি আরব শীর্ষ শিয়া নেতা শেখ নিমর আল নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে।

ফাঁসিতে ঝুলানোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইরাক। ২০১৪ সালে কমপক্ষে ৬১ জনের বেশি লোককে ফাঁসিতে ঝুলানো হয়। তবে এই তালিকা হচ্ছে সরকারিভাবে প্রাপ্ত। এর বাইরে রাষ্ট্র না হয়েও গত দুই বছরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস, আল কায়েদা কিংবা বোকো হারাম বহু মানুষ মৃত্যুদণ্ডের নামে হত্যা করেছে।

Reneta

২০১৪ সালের ২৯ জুন খেলাফত ঘোষণার পর এ পর্যন্ত জঙ্গি সংগঠন আইএস ৩ হাজার ২৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছে। এদের মধ্যে এক হাজার ৭শ ৮৭ জন বেসামরিক নাগরিক। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শিশু রয়েছে ৭৪ জন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মৃত্যুদণ্ডের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি মাত্র ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। ২০১৫ সালের ১ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওরেগন শহরে কমিউনিটি কলেজে হত্যাকাণ্ডের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সংবাদ সম্মেলনে বলেন, সন্ত্রাসীদের অস্ত্রের চেয়ে সাধারণ অস্ত্রবাজির ঘটনায় বেশি আমেরিকানকে হত্যা করা হয়।

গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জরিপে দেখা গেছে, গত ১০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণ অস্ত্রবাজীতে নিহতের সংখ্যা সন্ত্রাসী বা জঙ্গি হামলায় নিহতের ১১২ গুণ বেশি।

জরিপের তথ্য অনুযায়ী, ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত কমপক্ষে ৩ লাখ ৪৬ হাজার ৬৮১ জন নিহত হয়েছে সাধারণ অস্ত্রবাজীর ঘটনায়। অন্যদিকে এ সময় সন্ত্রাসী বা জঙ্গিদের হাতে নিহতের সংখ্যা ৩১২। যা গড়ে প্রতি বছর ২৮ জন। কিন্তু সাধারণ অস্ত্রবাজীর ঘটনায় এ গড় ৩১ হাজার ৫১৬ জন।

তালিকার ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে সুদান, ইয়েমেন, মিশর ও সোমালিয়া। সুদানে ফাঁসি কার্যকর করা হয়েছে ২৩ জনের বেশি, ইয়েমেনে ফাঁসি কার্যকর করা হয়েছে ২২ জনের বেশি, মিশরে ১৫ জনের বেশি অার সোমালিয়ায় ১৪ জনের বেশি।

ওই তালিকায় ১২তম অবস্থানে রয়েছে পকিস্তান। ২০১৪ সালে দেশটিতে সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শিয়া নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুয়ার কোটি টাকা ক্রিপ্টোতে সরিয়ে ফেলার অভিযোগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার

মে ১৭, ২০২৬

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT