চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মহত্যাকারীর মৃতদেহ নিয়ে উপহাস করে বিপাকে ইউটিউবার

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৮:৪৩ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
লগান পল

আত্মহত্যা করেছে, এমন একটি মৃতদেহ নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় ইউটিউবার লগান পল। ‘সুইসাইড ফরেস্ট’ নামে খ্যাত জাপানের আওকিগাহারা বনের ভেতর ভিডিও করার সময় গাছে ঝুলে থাকা মৃতদেহটি দেখে বিদ্রূপাত্মক মন্তব্য করেন তিনি। ভিডিওটি ইউটিউবে প্রকাশ করার পর থেকেই শুরু হয় সমালোচনা।

নিউইয়র্ক ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাডভেঞ্চার ভিত্তিক ভিডিও ব্লগ (ভ্লগ) তৈরির জন্য সুইসাইড ফরেস্টে ঘুরছিলেন পল এবং তার দলের অন্য সদস্যরা। এ সময় একটি গাছের ডালে একজন ব্যক্তিকে ঝুলে থাকতে দেখে ক্যামেরা নিয়ে এগিয়ে যান তারা।

ভিডিওতে দেখা গেছে, এ সময় পল বলছিলেন: এটা কোনো ক্লিকবেইট নয়, একেবারে বাস্তব। এর আগে ইউটিউবে কেউ এমনটি দেখেনি, এ ভিডিওটি ইউটিউবের ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে।

এরপর কাছে গিয়ে ঝুলন্ত মৃতদেহটিকে পল জানতে চায় সে বেঁচে আছে কিনা। এসময় একটি বিদ্রূপাত্মক মন্তব্যও করেছিল পল।

তবে ভিডিওটি প্রায় দেড় কোটি সাবস্ক্রাইবার সমৃদ্ধ চ্যানেলে আপলোড করার পর থেকেই সমালোচনার ঝড় বইতে থাকে। একটি গুরুতর বিষয়েও মজা করেছে পল, এমন অভিযোগ করতে থাকেন অনেকে। ভিডিওটির নিচের কমেন্ট বক্সে অনেকে অভিযোগ করে লিখেন, এমন একটি দুঃখজনক ঘটনার ভিডিও দিয়ে ভিডিওর ভিউ বাড়াচ্ছেন পল।

তবে সমালোচনার শিকার হয়ে ভিডিওটি সরিয়ে নিয়েছেন লগান পল। ক্ষমা চেয়ে একটি টুইট ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। তাতে তিনি বলেন: এ ভিডিওটি প্রকাশ করা উচিত হয়নি। সেখানে আমরা যা দেখেছি, তা ক্যামেরায় ধারণ করাও আমাদের ঠিক হয়নি। এজন্য আমি লজ্জিত।

Reneta

তবে তিনি দাবি করেছেন, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যেই তিনি ভিডিওটি তার চ্যানেলে প্রকাশ করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবারলগান পল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT