‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ সংশোধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে ‘কোর্ট-ফি সংশোধন আইন, ২০১৫’-এর খসড়া। এছাড়াও নীতিগত অনুমোদন পেয়েছে ‘ক্যাডেট কলেজ সংশোধন আইন, ২০১৫’ ও ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন, ২০১৫’-এর খসড়া।
মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে।






