চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মূল সিরিজের আগেই মাশরাফীদের সামনে গেইল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

২২ গজে যখন তার তান্ডব শুরু হয় বোলারদের তেমন কিছুই করার থাকে না। বয়স ৩৮ পেরিয়ে গেলেও বিশ্ব ক্রিকেটে এক আতঙ্কের নাম ক্রিস গেইল। বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয়দের ওয়ানডে দলে আছেন এই ব্যাটিং দানব। মূল সিরিজ শুরুর আগেই মাশরাফীদের বিপক্ষে গেইল নামছেন প্রস্তুতি ম্যাচ খেলতে।

জ্যামাইকার স্যাবাইনা পার্কে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় শুরু হবে ৫০ ওভারের ম্যাচটি। গা গরমের ম্যাচে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের হয়ে গেইল ছাড়াও খেলবেন আড়াই বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফেরা আন্দ্রে রাসেল।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ভরাডুবির মূলে ছিল ব্যাটিং ব্যর্থতা। ক্যারিবীয় পেসারদের দাপটের কাছে অসহায় আত্মসমর্পণে চার ইনিংসে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ৫০৪ রান! বাজে পারফরম্যান্সের প্রভাব ওয়ানডে সিরিজেও পড়বে কিনা-এমন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ২২ জুলাই গায়ানায়। দেশের সফল অধিনায়ক ও প্রেরণাদায়ী ব্যক্তিত্ব মাশরাফী বিন মোর্ত্তজা দলে যোগ দেয়ায় ওয়ানডে সিরিজ ঘিরে প্রত্যাশা ঠিকই থাকছে। স্ত্রীর অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ মুহুর্তে তা কেটে যায়।

ওয়ানডে সিরিজের দলে মাশরাফী ছাড়াও যোগ হয়েছেন মোস্তাফিজ, সাব্বির, মোসাদ্দেক, এনামুল, নাজমুল ও আবু হায়দারর। লাল বলের ব্যর্থতা ভুলিয়ে দিতে সাদা বলে যে জ্বলে উঠতেই হবে টাইগারদের।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬

গার্মেন্টস শিল্পের মতো সেমিকন্ডাক্টর শিল্পেও প্রণোদনা দিতে চায় সরকার

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT