চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মূল্য শুধু আওয়ামী লীগ নয়, পুরো জাতিকেই গুণতে হতে পারে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩৭ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
সম্পাদকীয়
A A

দেশে ভাস্কর্য নিয়ে বিতর্ক এবারই যে প্রথম এমন নয়। নিকট অতীতের কথা স্মরণ করলে আমরা দেখতে পাই, ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার আমলে বিমান বন্দরের সামনে লালনের ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করেও ধর্মান্ধ গোষ্ঠী বিক্ষোভে নেমেছিল। তাদের দাবির কাছে সরকার আত্মসমর্পণ করায় সেই ভাস্কর্য আর থাকেনি। সম্প্রতি সুপ্রিম কোর্টের সামনে ন্যায়বিচারের প্রতীক যে ভাস্কর্য স্থাপন করা হয়েছে তার বিরুদ্ধেও হেফাজতে ইসলামসহ কিছু উগ্র ধর্মীয় সংগঠনের অবস্থানের কারণে সরকার আত্মসমর্পণের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গলবার গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনের পর হেফাজতে ইসলামের মূল নেতৃত্বসহ অন্যদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ‘আমি নিজেও এটা পছন্দ করিনি। বলা হচ্ছে এটা নাকি গ্রিক মূর্তি। আমাদের এখানে গ্রিক মূর্তি আসবে কেন? আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, এটা এখানে থাকা উচিৎ না। গ্রিকদের পোশাক ছিল এক রকম। এখানে আবার দেখি শাড়ি পরিয়ে দিয়েছে। এটাও হাস্যকর হয়েছে।’ প্রধানমন্ত্রীর বক্তব্যে আপাতঃ দৃষ্টিতে মনে হয়, তিনি হয়তো শুধু ভাস্কর্যটির নান্দনিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এটাও কেউ কেউ মনে করতে পারেন, শুধু নান্দনিকতা নিয়ে আপত্তি থাকার কারণেই প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। কিন্তু, বাস্তবতা হচ্ছে– যাদের সামনে তিনি এমন কথা বলেছেন তারা নান্দনিকতার প্রশ্নে ওই ভাস্কর্য নিয়ে আপত্তি জানাননি, যেকোন ভাস্কর্যকেই তারা মূর্তি মনে করেন এবং ঢাকা বা দেশের কোথাও এমন মূর্তি থাকলে তারা শুধু প্রতিবাদই জানান না, সরকার ফেলে দেওয়ার হুমকিও দেন। আর এটাতো সেই হেফাজত যারা ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার লক্ষ্যে ওই বছরের ৫ মে ঢাকা শহরে চরম অরাজকতা সৃষ্টি করে ৫০ জনের মৃত্যুর কারণ হয়েছিল। সরকারের কঠোর অবস্থানের কারণে তখন তারা সফল হতে পারেননি। পরে অবশ্য তারা সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে চুপ ছিলেন। সম্প্রতি আবার তারা সুপ্রিম কোর্টের ভাস্কর্য ইস্যুতে নড়াচড়া শুরু করেন। তবে, এটা ভাবার কোন কারণ নেই যে শুধু নতুন ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে বলেই তারা আবার আন্দোলনমুখি হয়েছেন। যেকোন ভাস্কর্যকেই হেফাজত মূর্তি মনে করে তারা সবসময়ই ভাস্কর্যবিরোধী এবং ২০১৩ সালেই তারা যে ১৩ দফা দাবি জানিয়েছিলেন তার সাত নম্বর দাবি ছিল: মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ-ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা। তখনও সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্যটি স্থাপন করা হয়নি তাই ওই ১৩ দফা দাবিতে এ ভাস্কর্যের কথা উল্লেখ নেই। কিন্তু, যেখানেই হোক তারা যে ভাস্কর্যবিরোধী সেটা প্রধানমন্ত্রীর বক্তব্যের পরদিনই ভাস্কর্যের নামে থাকা দেশের সব মূর্তি অপসারণের দাবি জানিয়ে স্পষ্ট করেছেন। সে লক্ষ্যে তারা এগিয়ে যাবার কথাও জানিয়েছেন। সরকার হয়তো নিকট ভবিষ্যতে নতুন কোন আন্দোলন সম্ভাবনা অংকুরেই নষ্ট করতে কিংবা আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে উগ্র ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে আপোষের মনোভাব দেখাচ্ছে। কিন্তু, দেশের সচেতন নাগরিকরা মনে করছেন, এর পরিণাম হতে পারে ভয়াবহ। হেফাজত এখন যদি ১৩ দফার একটি দফা (ভাস্কর্য অপসারণ) সরকারকে দিয়ে বাস্তবায়ন করিয়ে নিতে পারে তাহলে ভবিষ্যতে বাকি যে ১২ দফা সেজন্যও সরকারকে আরো বেশি চাপে ফেলতে পারে। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল হিসেবে আওয়ামী লীগ তখন যদি সরাসরি এর বিরুদ্ধে অবস্থান নেয় তখন আরেকটি শাপলা চত্বর এবং আরেকটি ৫ মে’র মতো ঘটনার দিকে এগিয়ে যেতে পারে হেফাজত, কারণ তাদের মূল লক্ষ একটি ধর্মীয় রাষ্ট্র। সরকারকে তাই এখনই বুঝতে হবে যে তারা মৌলবাদী উগ্র গোষ্ঠীর সঙ্গে আপোষে যাবে কিনা। না হলে ভবিষ্যতে এর মূল্য দিতে হতে পারে চরমভাবে। সেই মূল্য যে শুধু আওয়ামী লীগকেই দিতে হবে এমন নয়, পুরো জাতিকেই চরম মূল্য গুণতে হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুপ্রিম কোর্ট ভাস্কর্যহেফাজতে ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT