চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মূলধারার বাংলা গান নিয়ে ঢাবিতে ‘সংগীত উৎসব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ন ২৪, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
ফাইল ফটো:

ফাইল ফটো:

মূলধারার বাংলা গান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দু’দিনব্যাপী শুরু হচ্ছে ‘সংগীত উৎসব’। আগামী ২৬ জানুয়ারি শুক্রবার শুরু হবে এই সংগীত উৎসবটি। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘বাংলা গান’। সংগীতের উৎসবের আয়োজক ঢাবি সংগীত বিভাগ।

দু’দিনব্যাপী সংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় মলচত্ত্বরে অনুষ্ঠিত হবে। উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান । উৎসবে পরিবেশিত হবে উচ্চাঙ্গ সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোক সংগীত, যন্ত্র সংগীত, আধুনিক ও চলচ্চিত্রের গান।

দুদিনব্যাপী উৎসবে এ ছাড়াও রয়েছে সংগীতে বৃত্তি প্রদান,পুরস্কার বিতরণ,নয়জন শিল্পী,গীতিকার ও যন্ত্রশিল্পীকে আজীবন সন্মাননা প্রদান।

উৎসবের কর্মসূচির বিষয়ে আরও জানানো হয়,উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ২০১৬ সনের অনার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে ‘নীলুফার ইয়াসমীন স্মারক বৃত্তি’ প্রদান করা হবে। সংগীত বিভাগ থেকে নয় জন দেশ বরেণ্য গুণীজনকে তাঁদের কর্মের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হবে। তাঁরা হলেন- কণ্ঠশিল্পী সুবীর নন্দী, রফিকুল আলম এবং আবিদা সুলতানা, গীতিকার কবি জাহিদুল হক, সুরকার সেলিম আশরাফ, গীতিকার ও সুরকার অনুপ ভট্টাচার্য, যন্ত্র শিল্পী ফিরোজ খান এবং মনিরুজ্জমান।

দুদিনের উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র উপাচার্য অধ্যাপক ড. কাজী মো. মফিজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, এমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিসংগীত উৎসবসুবীর নন্দী
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT