চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুহিব উল্লাহ হত্যা সন্দেহে গ্রেপ্তার ১

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:২০ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২১
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
নেতৃত্বাধীন ব্যক্তির ছবি, পেশাদার পোশাক পরা, বাংলাদেশি সংবাদ সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিব উল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ সেলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার ১ অক্টেবর বেলা ১১ টায় উখিয়ার কুতুপালং ৬নং ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করে ক্যাম্পে নিরাপত্তার দ্বায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানান, রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিব উল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ সেলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Banglabid

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, মহিব উল্লাহ নিহত হওয়ার পর সকল ক্যাম্পগুলোতে এপিবিএন সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বেলা ৩টায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

বিকালে আসরের নামাজ শেষে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে নামাজে জানাজা শেষে মুহিব উল্লাহর মৃতদেহ দাফন করা হয়। বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিব উল্লাহ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে উখিয়া থানায় মামলা (নং-১২৬) দায়ের করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

বুধবার ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) এশার নামাজ শেষে নিজ অফিসে অস্ত্রধারী রোহিঙ্গারা ৫ রাউন্ড গুলি করে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহকে। এসময় ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Reneta

নিজ দেশ মিয়ানমারের আরাকানে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের দাবি-দাওয়া নিয়েই লড়ে আসছিলেন রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিব উল্লাহ। ২০১৯ সালের ২৫ আগষ্ট কুতুপালং শিবিরে রোহিঙ্গাদের বিশাল সমাবেশ করে তিনি আলোচনায় আসেন।

পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট সফর করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্ফের সাথেও দেখা করেন। সেই থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ আন্তর্জাতিকভাবেও আলোচনায় আসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ১রোহিঙ্গা নেতা হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৩ এ এগিয়ে যাই দৃপ্ত গতিতে

পরবর্তী

কালভার্টে উঠতে বাঁশের খুঁটি!

পরবর্তী
বাঁশের খুঁটির সাহায্যে কালভার্টে উঠার চেষ্টা করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কালভার্টে উঠতে বাঁশের খুঁটি!

চ্যানেল আই অনলাইন গানের প্রতিযোগিতা বিচারকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হল অনলাইনভিত্তিক গানের প্রতিযোগিতা ‘তোমাকেই খুঁজছে ৮৬’

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT