স্পোর্টস

মুস্তাফিজের পর সাকিবের আঘাত

মুস্তাফিজের পর সাকিবের আঘাত

মুস্তাফিজের পর আঘাত হেনেছেন সাকিব আল হাসান। ফাপ ডু প্লেসিসকে ফিরিয়ে সাউথ আফ্রিকাকে চেপে ধরেছে ‘টিম টাইগার্স’।

অষ্টম ওভারের প্রথম বলেই ডু প্লেসিস সাকিবের বলে মিস টাইমিং করলে তা উইকেটের পাশেই সোজা উপরে উঠে যায়। সেই বল গ্লাবস বন্দী করতে ভুল করেননি উইকেট রক্ষক মুশফিকুর রহিম।

ডু প্লেসেসিরে বিদায়ের পর হাশিম আমলাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন রাইলি রুশো। হাশিম আমলা ৬ ও রুশো ১ রানে ব্যাট করছেন।

এর আগে, কুইনন্টন ডি কককে বোল্ড করে বাংলাদেশের পক্ষে সূচনা করেন টাইগার তরুণ তুর্কি মুস্তাফিজ।

দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মুস্তাফিজের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান তিনি। স্কোর বোর্ডে রান তখন মাত্র ৮।

বৃষ্টির শংকা মাথায় নিয়েই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে।

নির্ধারণী ম্যাচের টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা সাউথ আফ্রিকা। সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারিরা জয় পায় ৮ উইকেটে এবং দ্বিতীয় ওয়ানডেতে বাঁচা মরার ম্যাচে টাইগাররা জয় পায় ৭ উইকেটের ব্যাবধানে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, হাশিম আমলা (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, রাইলি রুশো, ফারহান বেহারডিয়েন, ফ্যাফ ডু প্লেসি, মরনে মরকেল, ইমরান তাহির, কাগিসো রাবাদা, কাইল অ্যাবট।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…