চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের দিকেই ভারতীয়দের সব রাগ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৩:০০ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৫
স্পোর্টস
A A

ধোনি-মুস্তাফিজের ‘ধাক্কাকাণ্ডে’র রেশ এখনও ক্রিকেট পাড়ায়। বিতর্ক কম হয়নি সোশ্যাল মিডিয়ায়। ম্যাচ শেষে দু-দলের অধিনায়কই বিষয়টিকে খেলার অংশ বললেও পরবর্তি সময়ে জরিমানা গুণতে হয়েছে দুজনকেই। এমনকি ধোনির ধাক্কা ইচ্ছাকৃত ছিলো বলে নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি পাইক্রফট।

তারপরও ভারতীয়দের সব রাগ অভিষেকেই ৫ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দেওয়া মুস্তাফিজুর রহমানের ওপর। ঘুরিয়ে পেঁচিয়ে ভারতীয় গণমাধ্যমের কাছে সেই রাগই যেনো উগড়ে দিয়েছেন সুরেশ রায়না।

নিজ দলের অধিনায়কের পক্ষেই গলা ফাঁটিয়েছেন তিনি। এমনকি মুস্তাফিজকে তার আচরণেও পরিবর্তন আনতে হবে বলে সতর্ক করে দিয়েছেন।

তিনি বলেন, ধোনির সাথে ধাক্কা খাওয়ার আগে রোহিতের সাথেও ধাক্কা খেয়েছিলো মুস্তাফিজ।

‘যে জায়গাটা ব্যাটসম্যানদের, সেই জায়গায় দাঁড়িয়ে থাকা আইনের পরিপন্থী। সে (মুস্তাফিজ) যদি আচরণে পরিবর্তন না আনে, সামনের সময়টাতে তাকে আরও বড় সমস্যায় পড়তে হবে,’ বলে মনে করেন রায়না।

তবে বাংলাদেশকে উদীয়মান শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, ভারতের সঙ্গে তারা স‍ামর্থ্যের প্রমাণ রেখেছে। দিন দিন বাংলাদেশ তাদের খেলায় উন্নতি করছে, এটা সত্যি।

Reneta

বিশ্বকাপে বিতর্কিত ম্যাচে ভারত জয় পেয়েছিলো বাংলাদেশের সঙ্গে। তাই বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্সটাকে বেশি গুরুত্ব না দিয়ে তিনি মনে করছেন, বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের উন্নতি বেশি দৃশ্যমান।

‘কিন্তু তাদের (বাংলাদেশের) সঙ্গে আমাদের তুলনা চলে না। কেননা আমরা ক্রিকেটের পরীক্ষিত শক্তি,’ একটু অহংকারের সুরেই বলেছেন সুরেশ রায়না।

সিরিজে ০-১ এ পিছিয়ে থাকলেও সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এ ভারতীয়। বাংলাদেশ এক ম্যাচ জিতলেও সিরিজের এখনও বাকি আছে উল্লেখ করে তিনি বলেন, আমরা পরবর্তি ম্যাচের দিকে তাকিয়ে আছি। আশা করি ভালোভাবেই ফিরে আসতে পারবো।

প্রথম ম্যাচে হার খুবই হতাশার হলেও কোচের পক্ষ থেকে স্বাভাবিক খেলা চালিয়ে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের দেওয়া ৩০৮ রানের টার্গেট ভারতীয়দের জন্য বড় কিছু না হলেও বোলারদের সাফল্যে টাইগাররা শেষ হাসি হেসেছে উল্লেখ করে রায়না আসল সত্যটা বলেছেন এভাবে: মুস্তাফিজ পাঁচ উইকেট পেয়েছে। তাসকিনও ধাওয়ান এবং কোহলির উইকেট তুলে নিয়েছে। আসলে ম্যাচটা ওখানেই শেষ হয়ে গিয়েছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেটমুস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT