চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুসলিম হয়ে কিভাবে মহানবী সম্পর্কে খারাপ কথা লিখে অন্যকে ফাঁসায়?’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভোলার বোরহানউদ্দিনে ধর্ম অবমাননার অভিযোগে সনাতন ধর্মের এক যুবকের বিচারের দাবিকে কেন্দ্র করে যে সহিংস ঘটনা ঘটেছে তার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভোলার ঘটনায় হিন্দু ছেলের ফেসবুক আইডি হ্যাক করে সেই ঘটনা ঘটানো হয়েছে। মুসলিম হয়ে কিভাবে মহানবী (সঃ) বিষয়ে খারাপ কথা লিখে অন্যকে ফাঁসায়? তা বোধগম্য নয়।’

রোববার বিকালে গণভবনে যুবলীগের নেতাদের সঙ্গে বৈঠকের আগে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভোলায় ফেসবুক হ্যাক করে যে বা যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়া হবে।’’

অন্যায় করলেই ব্যবস্থা নেয়া হবে বলেও এসময় জানান তিনি। বলেন: সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে।

বোরহানউদ্দিনে ধর্ম অবমাননার কথিত অভিযোগে সনাতন সম্প্রদায়ের ওই যুবকের বিচারের দাবিতে রোববার সকালে ‘তৌহিদী জনতা’র ব্যানারে সমাবেশ করা হয়। সেই সমাবেশ শেষে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হন চারজন। এছাড়াও ১০ পুলিশ সদস্যসহ দেড় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

পুলিশের দাবি, সেই সংঘর্ষের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালায় পুলিশ। কিন্তু মারমুখি জনতা পুলিশের উপর হামলা চালায়। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে।

Reneta

‘তৌহিদী জনতা’র নেতৃবৃন্দ দাবি করেছেন, পুলিশের গুলিতে তাদের চারজন কর্মী-সমর্থক নিহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেখানে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীযুবলীগশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT