চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবার থেকে মুসলিম শিশুদের আলাদা করে দিচ্ছে চীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৯
আন্তর্জাতিক
A A

চীনের পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের মুসলিম শিশুদের তাদের পরিবার, ধর্মীয় বিশ্বাস ও ভাষা থেকে ইচ্ছাকৃতভাবে আলাদা করে দেয়ার অভিযোগ উঠেছে।

একইসঙ্গে সেখানে বিশাল ক্যাম্পে হাজার হাজার প্রাপ্তবয়স্ক মানুষকে আটক করা হচ্ছে। চলছে দ্রুতগতিতে বোর্ডিং স্কুল তৈরির বড় আকারের কার্যক্রমও।

বিবিসি’র অর্থায়নে পরিচালিত নতুন এক গবেষণায় এ তথ্য জানা যায়। চীনের বাইরে বসবাসকারী কয়েকটি পরিবারের সাক্ষাৎকারের মাধ্যমে এ বিষয়ে ব্যাপক প্রমাণ পাওয়ার দাবি করেছে বিবিসি।

Banglabid

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে কয়েক হাজার প্রাপ্তবয়স্ককে আটককেন্দ্রে আটকে রাখার খবর এসেছিলো। এবার শিশুদের বিচ্ছিন্ন করে রাখার জন্য আবাসিক স্কুল তৈরির খবর মিলেছে।

বিবিসির ওই প্রতিবেদনে জানানো হয়, জিনজিয়াংয়ের একটি শহরের চার শতাধিক শিশু হারিয়ে গেছে। তাদের বাবা-মাকেও আটকে রাখা হয়েছে। তাদের আটককেন্দ্রে বা কারাগারে রাখা হয়েছে। এটা মুসলিমদের তাদের পরিচয় নিশ্চিহ্ন করার পাশাপাশি শিশুদেরও তাদের মূল থেকে সরানোর প্রক্রিয়া।

জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার ৪৫ শতাংশ উইঘুর মুসলিম। এই প্রদেশটি তিব্বতের মতো স্বশাসিত একটি অঞ্চল। বিদেশি মিডিয়ার ওপর এখানে প্রবেশের ব্যাপারে কঠোর বিধিনিষেধ রয়েছে।

Reneta

কিন্তু গত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন সূত্রে খবর আসছে যে, সেখানে বসবাসরত উইঘুরসহ ইসলাম ধর্মাবলম্বীরা ব্যাপকহারে আটকের শিকার হচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ মানবাধিকার সংগঠনগুলোও জাতিসংঘের কাছে এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। উইঘুর মুসলিমদের গণহারে আটকের অভিযোগ এনেছে তারা।

তবে চীন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উৎসবের বিশ্বকাপ বিষণ্ণতায় শেষ

পরবর্তী

সাকিবের জন্য ‘দুঃখিত’ মাশরাফী

পরবর্তী

সাকিবের জন্য ‘দুঃখিত’ মাশরাফী

দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন মাশরাফী

সর্বশেষ

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT