চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম বিশ্বকে জাস্টিন ট্রুডোর রমজানের শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ন ১৬, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
জাস্টিন ট্রুডো-রমজানের শুভেচ্ছা

বিশ্বজুড়ে ইসলাম ধর্মাবলম্বী সবাইকে আসন্ন পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব পেজে স্থানীয় সময় মঙ্গলবার রাতে ট্রুডো একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানেই সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

ভিডিও বার্তাটির ক্যাপশনে তিনি বলেন, কানাডাসহ পৃথিবীর সবখানে থাকা মুসলিমদের জন্য একটি সৌভাগ্যশালী ও শান্তিপূর্ণ রমজান কামনা করছি। রমজান মুবারাক!

ট্রুডো ভিডিওবার্তা শুরু করেন সালামের মধ্য দিয়ে। এরপর তিনি বলেন: আজ থেকে কানাডাসহ বিশ্বজুড়ে মুসলিমদের জন্য শুরু হচ্ছে রমজান। আগামী এক মাস মানুষ মসজিদে ও ঘরে প্রার্থনা করতে জড়ো হবেন। তারা সারাদিন রোজা রাখবেন আর সন্ধ্যায় সবাই একসঙ্গে মিলে ইফতার করে রোজা ভাঙবেন।

আত্মীয়স্বজন ও বন্ধুরা এ সময় একে অপরের প্রতি সহানুভূতি, কৃতজ্ঞতা ও উদারতার মতো রমজানের মৌলিক মূল্যবোধগুলো তাদের আচরণে প্রকাশ করবেন।

রমজান আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা এই মূল্যবোধগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি। মনে করিয়ে দেয়, আমরা কতটা সৌভাগ্যশালী এবং কীভাবে আমরা অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের আগে স্থান দিতে পারি।

Reneta

রমজান কানাডায় আমাদের মুসলিম জনগোষ্ঠী এবং দেশের উন্নয়নে মুসলিম কানাডিয়ানদের প্রতিদিনের অবদান উদযাপনেরও একটি উপলক্ষ। আমাদের পরিবারের পক্ষ থেকে সোফি ও আমি তাদের সবাইকে একটি সৌভাগ্যশালী ও শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।

রমজান মুবারাক!’

জাস্টিন ট্রুডোর ভিডিও বার্তাটি দেখুন এখানে:

Jui  Banner Campaign
ট্যাগ: জাস্টিন ট্রুডোপবিত্র রমজান
শেয়ারTweetPin1

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT