চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম বিরোধী দাঙ্গার তদন্ত করবে শ্রীলংকা, কারফিউ প্রত্যাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ন ১০, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

শ্রীলংকা সরকার দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া মুসলিম বিরোধী দাঙ্গার বিষয়ে তদন্ত করবে। সেখানে দাঙ্গা ছড়িয়ে পড়ার পর দ্রুততার সাথে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন।

প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, অবসরপ্রাপ্ত তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত একটি প্যানেল এ দাঙ্গার ঘটনা তদন্ত করবেন।

দেশটিতে চারদিনের দাঙ্গায় তিনজন নিহত ও অপর ২০ জন আহত হয়। এছাড়া দাঙ্গার সময় ২শ’র বেশী ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়।

এদিকে সরকারি কর্মকর্তারা জানান, রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত ওই জেলার কারফিউ শনিবার ভোর থেকে তুলে নেয়া হলেও সেখানে পুলিশের পাশাপাশি সেনা টহল অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, নতুন করে দাঙ্গা ছড়িয়ে পড়ার আশংকায় এ দ্বীপ রাষ্ট্রে সামরিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সংখ্যালঘু মুসলিমদের জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

দেশটিতে কয়েকশ’ বৌদ্ধ ভিক্ষু ও মানবাধিকার কর্মী মুসলমানদের ওপর হামলার ঘটনার শুক্রবার কঠোর নিন্দা এবং তারা অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

Reneta

পুলিশ জানায়, এ দাঙ্গার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কারফিউশ্রীলংকা
শেয়ারTweetPin2

সর্বশেষ

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: 'গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান এবং আগামীর বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে ব্যারিস্টার জাইমা রহমান।

রাজনীতিতে নারীদের আরো অংশগ্রহণ বাড়ানো দরকার: জাইমা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অর্ধেকের বেশি সংখ্যালঘু ভোটার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দেশের ভাগ্য গড়তে ৫ বছর যথেষ্ট সময়: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT