চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম বলেই টেক্সাসে নাজেহালের শিকার বালকটি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ১৪ বছরের বালক আহমেদ মোহাম্মদকে সন্ত্রাসী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিলো। ঘরে বানানো একটি ঘড়ি স্কুল শিক্ষককে দেখানোর জন্য নিয়ে গেলে ঘড়িটিকে বোমা সন্দেহ করে টেক্সাসে তাকে আটক করেছিলো পুলিশ।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে আহমেদ মোহাম্মদ জানান, তিনি বাসায় একটি ঘড়ি তৈরি করেন এবং আর্ভিংয়ে অবস্থিত ম্যাকআর্থার হাই স্কুলে তার যন্ত্র বিজ্ঞানের শিক্ষককে তা দেখানোর জন্য নিয়ে যান। অপর একজন শিক্ষক বোমা সদৃশ এ জিনিসটি দেখে সতর্ক হয়ে উঠে এবং স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেন। তারা পুলিশে খবর দেয়।

আহমেদ ‘ডালাস মর্নিং নিউজ’কে জানায় সে যন্ত্র সংক্রান্ত বিষয়ে কাজ করতে ভালোবাসে এবং সে কি করতে পারে তা তার শিক্ষককে দেখাতে নিয়ে গিয়েছিলো।

যন্ত্রবিজ্ঞানের শিক্ষক ঘড়িটির প্রশংসা করেন। কিন্তু অন্য কাউকে তা দেখাতে নিষেধ করে। অন্য একটি শিক্ষকের পাঠদানের সময় ঘড়িটি শব্দ করে উঠলে তিনি সতর্ক হয়ে উঠেন। শিক্ষকটি ঘড়িটি রেখে দেন এবং এর পরে স্কুলের প্রধান শিক্ষক এবং চারজন পুলিশ সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশের মুখপাত্র জেমস ম্যাকলিলান বলেন, সাক্ষাৎকারের সময় আহমেদ শুধু একটি ঘড়ি তৈরির কথা বললেও কিসের জন্য এর ব্যবহার হতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারেনি।

এই ঘটনায় স্কুলের পক্ষ থেকে কোনো মন্তব্য না করলেও এক বিবৃতিতে তারা জানায় সন্দেহজনক কোনো বিষয় বা আচরণ প্রত্যক্ষ করলে শিক্ষার্থী এবং স্টাফদের তা তাৎক্ষণিকভাবে জানাতে সবসময় বলা হয়।

Reneta

আহমেদকে তিন বছরের জন্য স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানা যায়।

মুসলিম পরিবারের সন্তান বলেই মোহাম্মদকে আটক করার ঘটনা ঘটেছে বলে শঙ্কা প্রকাশ করেন তার বাবা। আহমেদের পিতা সুদান বংশোদ্ভূত মোহাম্মদ এলহাসান মোহাম্মদ বলেন, তার সন্তান মানবজাতির জন্য মঙ্গলজনক কিছু উদ্ভাবন করতে চায় কিন্তু তার নাম মোহাম্মদ বলে এবং ১১ সেপ্টেম্বরের জন্য তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেসন্স-এর পক্ষ থেকে মোহাম্মদের বাবার শঙ্কা সঠিক বলে নিজেদের ধারণার কথা জানিয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান। কাউন্সিলটির স্থানীয় শাখার আলিয়া সালেম বলেন, আমি মনে করি তার নামটি আহমেদ মোহাম্মদ না হলে এই বিষয়টি নিয়ে কোনো প্রশ্নই উঠতো না। সে একজন মেধাবী এবং তার শিক্ষকের সাথে বিষয়টি ভাগ করার জন্য উত্তেজিত ছিলো।

এই ঘটনা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেক্সাসে বালক গ্রেপ্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT