চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম নারীকে সন্ত্রাসী বলায় বাধা, ছুরিকাঘাতে নিহত ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ন ২৭, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

দুই মুসলিম নারীকে ‘সন্ত্রাসী’ বলে চিৎকার করার মাঝে বাধা দেয়ায় ট্রেন কারের (রেলগাড়ির মতো লাইনে চলা গণপরিবহন) ভেতর তিনজনকে ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর পোর্টল্যান্ডে স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত তিনজনের একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তবে আহত তৃতীয় ব্যক্তি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন চিকিৎসকরা।

নিউ ইয়র্ক টাইমস জানায়, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পোর্টল্যান্ডের লাইট-রেইল ট্রেইন কারে এক যাত্রী মুসলিমদের ‘ক্রিমিনাল’ উল্লেখ করে চেঁচামেচি করতে থাকে। এর কিছুক্ষণ পরই ট্রেইন কারটিতে দু’জন নারী ওঠেন। তাদের একজন হিজাব পরা ছিলেন।

‘তাদের দেখেই সে বলতে থাকে, “বাস থেকে নেমে যাও, আর এই দেশ ছেড়েও চলে যাও। কারণ তোমরা এখানে কর দাও না”,’ ঘটনার প্রত্যক্ষদর্শী আরেক যাত্রী এভেলিন হার্নান্দেজ মেট্রোপলিটান এরিয়া এক্সপ্রেসকে জানান।

এই অবস্থায় ওই ব্যক্তির আগ্রাসী আচরণ শান্ত করতে তাকে বোঝাতে এগিয়ে যান আরও দুই ব্যক্তি। তখনই সে পকেট থেকে ছুরি বের করে তাদের দু’জনকে আঘাত করে। তাদের আঘাত করে পালিয়ে যাওয়ার সময় আরেক যাত্রীকেও সে ছুরিকাঘাত করে।

তবে পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই হামলাকারীকে পুলিশ আটক করতে সক্ষম হয়। তার নাম এখনো প্রকাশ করা হয়নি। দায়িত্বরত পুলিশ সার্জেন্ট সিম্পসন বলেন, ‘হামলাকারীর কোনো ধরণের মানসিক সমস্যা আছে কিনা তা আমরা এখনো জানি না। অথবা সে মাদকদ্রব্য বা মদের নেশায়ও থাকতে পারে, বা ওপরের সবগুলোই একসঙ্গে ঘটতে পারে।’

Jui  Banner Campaign
ট্যাগ: পোর্টল্যান্ডমুসলিম বিদ্বেষযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভোজ্যতেলের ঘাটতি মেটাতে সম্ভাবনাময় ভোলার সরিষা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

দিনাজপুরের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ 

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করছে সরকার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT