চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুশফিক যেন বাংলাদেশের এমএসডি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

‘এত দর্শকের সামনে খেলাটা ছিল চ্যালেঞ্জ। দেশকে জেতানোর চেয়ে বড় তৃপ্তি আর কিছু হয় না। তার উপর সেটা যদি হয় ভারতের মাটিতে ভারতের বিপক্ষে। এটা আমার জীবনের একটা বিরাট প্রাপ্তি। নাঈম আর সৌম্যও খুব ভালো খেলেছে। আমরা কখনো চাপটা বাড়তে দিইনি।’

অরুণ জেটলি স্টেডিয়ামে রোববারের ম্যাচে বিপ্লব-সৌম্যরা যখন পার্শ্বনায়ক, তখন মুশফিক নিশ্চিতভাবেই নায়ক। ম্যাচ শেষে জয়ের নায়ক প্রাপ্তি নিয়ে বলেছেন এভাবেই।

দিল্লিতে ১৬ ওভার পর্যন্ত দারুণভাবে ম্যাচে ছিল বাংলাদেশ। ১৭ নম্বর ওভারে সৌম্য ফেরার পর লড়াইয়ে ফেরে ভারত। শেষ দু’ওভারে সমীকরণ দাঁড়ায় ২o রানের বেশি। ক্রিজে তখন দুই অভিজ্ঞতম ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ভারতের বিপক্ষে টি-টুয়েন্টিতে প্রথমবার জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। দরকার ছিল মাথা ঠাণ্ডা রেখে রানটা এগিয়ে নিয়ে যাওয়া। ১৯তম ওভারে খলিলকে পরপর চারটি চার মেরে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস উজ্জ্বল করেন মুশফিক। ৯ ম্যাচ খেলে এই প্রথম ভারতের বিরুদ্ধে টি-টুয়েন্টিতে জয়।

৪৩ বলে অপরাজিত ৬০ রান করে নায়ক মুশফিকই। ওই ইনিংস খেলার পর থেকেই বিশ্বজুড়ে চলছে বন্দনা। ভক্ত-সমর্থক থেকে ক্রিকেট বিশ্লেষক, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম, সব জায়গাতেই বড় ছবি মুশফিকের।

তার বীরত্বপূর্ণ ব্যাটিং নিয়ে অনেক ধরনের শিরোনাম হয়েছে, তবে মুশির ব্যাটিংয়ের কারণে যে ভারত হারল সেদেশের এক দৈনিকের শিরোনাম মনে ধরার মতো। চাপের মধ্যে মাথা ঠাণ্ডা রেখে টাইগারদের সাবেক অধিনায়ক যেভাবে ম্যাচ ফিনিশ করে আসেন, তাতে তার মধ্যে মহেন্দ্র সিং ধোনির ছবি দেখতে পেয়েছে পত্রিকাটি। তাইতো শিরোনামেও ‘ক্যাপ্টেন কুল’কে টেনে এনেছে এভাবে, ‘মুশি যেন বাংলাদেশের এমএসডি! একেবারে অভিজ্ঞ ফিনিশার।’

Reneta

ব্যাট করা সময় এদিন সৌম্যর সঙ্গে প্রত্যেকটা বলের পর কথা বলছিলেন মুশফিক। তা নিয়ে বললেন, ‘প্রত্যেক ওভারে ১৫-২০ রান তোলার লক্ষ্য নিয়ে এগোতে চেয়েছি। কিন্তু স্পিনারদের মারাটা কিছুটা কঠিন হয়ে যাচ্ছিল। আমি দেশের হয়ে সব ম্যাচেই নিজের সেরাটা দিতে চাই।’

মাহমুদউল্লাহর নামও লেখা রইল ইতিহাসে। তার নেতৃত্বে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি প্রথম জয় এলো বাংলাদেশের। অধিনায়কের কথায়, ‘আমি প্রথমেই কৃতিত্ব দেবো বোলারদের। ভারতের মতো দলকে ১৪৮ রানে আটকে রাখা গেছে। ফিল্ডিংও খুব ভালো হয়েছে। এগুলো সবই আমাদের বাড়তি প্রেরণা দিয়েছে ব্যাটিং করার সময়। যখন পুরো দল ভালো খেলে তখন অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। মুশি আর সৌম্যর পার্টনারশিপটাই আমাদের জিতিয়ে দিল।’

অন্যদিকে ভারত অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বলেছেন, ‘ওরা জেতার মতোই খেলেছে। আমাদের মনে হয়েছিল ১৪৮ রানটা ডিফেন্ড করা যায়। কিন্তু আমাদের ফিল্ডিং ও বোলিং প্ল্যানিং অনুযায়ী হয়নি। ম্যাচে তা হতেই পারে। ছেলেদের অভিজ্ঞতার অভাব একটা ফ্যাক্টর হয়েছে। আবার দেখা গেল, এই ফরম্যাটে মিডল ওভারগুলোতে চাহালের বোলিং খুব গুরুত্বপূর্ণ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরমুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্যাস সরবরাহে স্বস্তি সাময়িক, আসলে সমাধান কী?

আগস্ট ৭, ২০২৬

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT